সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

ঢাকা-খুলনা মহাসড়কের পাশে শিবচরের বেলি ব্রিজ-পদ্মা পাড় সড়কের ইট তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা


ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের বেলি ব্রিজ-পদ্মা পাড় সড়কের দুই কিলোমিটার পাকা রাস্তার ইট তুলে নিয়ে গেছে এলাকার চিহ্নিত সংঘবদ্ধ দুর্বৃত্তদলেরা। এ সড়ক দিয়ে এলাকার ৩০ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। এছাড়া স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বর্তমানে পায়ে হেঁটে আসা যাওয়া করতে হয়। মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরকান্দি গ্রামের কালাম খলিফা তার লোকজন নিয়ে পাকা রাস্তাটির ইট তুলে নিয়ে তার বাড়ির কাজে নির্মাণ করছে। 
মাদবরচর পুরানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদ জানান, কালাম খলিফা তার লোকজন মিলে দুই কিলোমিটার রাস্তার ইট তুলে নিয়ে যায়। ফলে এ রাস্তা দিয়ে বর্তমানে ভ্যান-রিক্সাসহ কোন ইঞ্জিন চালিত গাড়ি চলাচল করতে পারছে না। প্রতিদিন পায়ে হেঁটে স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করছে। যে কোন সময় এখানে বৃষ্টি নামলে কেউ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসবে । 
মাদবরচর ইউনিয়নের চেয়ারম্যান রাজ্জাক মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমার লোকজনকে পাঠিয়েছি কালাম খলিফার বাড়ি থেকে ইটগুলো ফেরত এনে রাস্তায় ফেলে রাখতে। 
শিবচর উপজেলা প্রকৌশলী রঞ্জিত দে জানান, আমি ঘটনাটি শুনেছি। উক্ত স্থানে আমার লোকজন গিয়েছে। যে করে হোক ইটগুলো ফেরত এনে রাস্তা নির্মাণ করা হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস জানান, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো। ইটগুলোর উদ্ধারের তৎপরতা চলছে।
Read More ... »

শিবচরে হাসপাতালে যুবকের লাশ রেখে পালিয়েছে সহপাঠী বন্ধুরা


শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইব্রাহিম শিকদার (২৬) এর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে সহপাঠী বন্ধুরা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১০ টায়। 
জানা যায়, নিহত ইব্রাহিমের সহপাঠী জামাল বেপারি ও আমির হোসেনসহ আরো ৪-৫ জন তাকে ভ্যানযোগে মুমূর্ষ অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালে সামনে ইব্রাহিমের মৃত্যু হয়। তার মৃত্যুর পর লাশটি ভ্যান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে সহপাঠীরা পালিয়ে যায়। নিহত ইব্রাহিমের বাড়ি পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ ঢালিকান্দি গ্রামে। সে রাজ্জাক শিকদারের ছেলে। 
নিহতর স্ত্রী জিয়াসমিন জানান, আমার স্বামীর সাথে জামাল বেপারি ও আমির হোসেন বাড়ির পার্শ্ববতীর্ একটি বাঁশ ঝাড়ে বসে বুধবার বিকালে তাস খেলছিল। পরবর্তী ঘটনা আমি কিছু জানি না। এখন শুধু স্বামীর লাশ পেয়েছি। 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. মফিজুল রহমান জানান, আমরা রাত ১০টা ৩০ মিনিটে হাসপালে সামনে লাশটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। পরে ব্যাপারটি শিবচর থানায় অবহিত করি। পুলিশকে জানানো সত্ত্বেও তারা লাশটি ১১ ঘণ্টা পর এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ডা. মফিজুল রহমান বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছে।
Read More ... »

কাদিরপুরে বাস উল্টে খাদে পড়ে আহত ৪৫

মাদারীপুর-শিবচর-কাঁঠালবাড়ি সড়কের কাদিরপুর ইউনিয়নের দানেশ মোল্যার মোড় এলাকায় আজ বুধবার দুপুরে দ্রুতগামী একটি বাস বেবি ট্যাক্সিকে সাইট দিতে গেলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ৪৫ জন আহত হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যদর্শী, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, কাদিরপুর ইউনিয়নের দানেশ মোল্যার মোড় এলাকায় আজ দুপুরে দ্রুতগামী বাস মাদবর এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রে-৫১৩৪) বেবি ট্যাক্সিকে সাইট দিতে গেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে সরকারি ১টি এম্বুলেন্সসহ আরো ২টি এম্বুলেন্সে দিয়ে আহতদের ঢাকা, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বরহামগঞ্জ জেনারেল হাসাপাতাল, পপুলার ক্লিনিক, মুক্তা ক্লিনিক, মেরি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়া হয় আ. করিম বেপারী (৫৫), জয়নাল দেওয়ান (৫৫) ও সোনা গাছিকে (৭০)। অপর আহতরা হলেন আ. রব মাদবর (৫০), নুরজাহান (৩৫), আ. গফুর মাস্টার (৫৫). হাশেম খান (৬৫). বেবী বেগম (৪০), বাসের সুপারভাইজার ফরহাদ (৩৫), আ. রশিদ মোল্যা (৫০), মনির খান (২৭), রাবেয়া (৫), জোসনা (৩০), শাহাজাদ (৩৫), সোহাগ (২২), আজাদ (২৫), রিয়ামনি (৮ মাস) প্রমুখ। এদের সকলের বাড়ি শিবচরের বিভিন্ন এলাকায়। 
Read More ... »

[সর্বশেষ] মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি লঞ্চ চলাচল শুরু হলেও যানজট তীব্র

দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মাওয়া-কাওড়াকান্দি নৌপথের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। প্রশাসনের সাথে সমঝোতার পর সোমবার সন্ধ্যার পর থেকেই ফেরি চলাচল শুরু হলেও উভয় পাড়ের যানজট এখনো কাটেনি। আজ মঙ্গলবার সকাল থেকে এ রুটের ৮১টি লঞ্চ চলাচলও শুরু হয়েছে। তবে এদিন স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। স্পিডবোট চালকদের ছবিসহ তালিকা, স্থানীয় প্রশাসন কর্তৃক নম্বরপ্লেট সরবরাহের পর কাল বুধবার সকাল থেকে স্পিডবোট চলাচল শুরু হবে। 
এদিকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসাধীন কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আতাহার বেপারিকে দেখতে যান । 
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, আতাহার বেপারির উপর হামলার অভিযোগে ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে মনিরুজ্জামান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মাওয়ায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় পরিবহন নেতা মনির চৌধুরীর উপস্থিতিতে সভায় স্পিডবোট চলাচলের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন। স্পিডবোটগুলোকে ৩৬ ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সিরিয়াল নম্বর দিতে হবে ও তা নৌযানে লাগাতে হবে, ড্রাইভারদের ছবি সংবলিত পরিচয়পত্র ধারণ করতে হবে, বেলা শেষ হওয়ার আগে বোট চলাচল বন্ধ করতে হবে, নির্ধারিত ভাড়া ১২০ টাকার বেশি ভাড়া নেয়া যাবে না সহ স্পিডবোট চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। 
উল্লেখ্য মাওয়া-কাওড়াকান্দির স্পিডবোট শ্রমিকদের সংঘর্ষের পর সমঝোতা বৈঠকে যোগ দিতে গত সোমবার কাওড়াকান্দি স্পিডবোট ও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারিসহ নেতৃবৃন্দ মাওয়ায় গেলে স্থানীয় শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে আতাহার বেপারিসহ ৩ জন আহত হলে গতকাল সোমবার সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাওড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও নৌরুটটি অবরোধ করে রেখেছিল কাওড়াকান্দির শ্রমিকরা। পরে মাওয়ার স্পিডবোট চালক মনিরুজ্জামান কাজীকে গ্রেফতার ও প্রশাসনের সাথে সমঝোতার পর রাতে নৌ ও সড়ক অবরোধ তুলে নেয় কাওড়াকান্দির শ্রমিকরা।
Read More ... »

কাওড়াকান্দি-মাওয়ায় অবরোধ প্রত্যাহার : ফেরি ও লঞ্চ চলাচল শুরু, স্পিডবোট বন্ধ

কাওড়াকান্দি-মাওয়ায় টানা চব্বিশ ঘণ্টা অবরোধ চলার পর মঙ্গলবার সকাল ১০টা থেকে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় প্রশাসনের হস্তেক্ষেপে ফেরি ও লঞ্চ চলাচল চালু করা হয়েছে। এছাড়া স্পিডবোট সম্পূর্ণ বন্ধ রেখেছে ঘাটের উভয় পাড়ের চালকেরা। 
গত রোববার সকালে মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের স্পিডবোটের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই পাড়ে পাল্টাপল্টি হামলার ঘটনা ঘটে। এতে এরশাদ ও তোতাসহ ১০ জন স্পিডবোট চালক আহত হন। 
সোমবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে সমঝোতা বৈঠকে যোগ দিতে যান কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী, স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার। এ সময় ঘাটের লোকজন ঘাটের বৈঠকে বিবাদের জের ধরে তাদের ধাওয়া করে। পুলিশের সহায়তায় স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার রক্ষা পেলেও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারীকে ধরে পিটিয়ে ও গরম পানি ঢেলে জখম করে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ঘটনার জের ধরে কাওড়াকান্দির শ্রমিকেরা অবরোধের ডাক দেয়। ফলে বরিশাল বিভাগসহ খুলনার ২১ জেলার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উভয় ঘাটের সড়কে পাঁচশতাধিক যানবাহন আটকা পড়ে ২০ হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়। 
গত দুদিন ধরে সমঝোতায় দফায় দফায় বসা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সুরাহা হয়নি। মাওয়া স্পিডবোট মালিক সমিতির সভাপতি জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাওয়া ঘাটে উভয় পাড়ের শ্রমিক নেতাদের নিয়ে সমঝোতার বৈঠকে বসা হবে। আশাকরি অতি শীঘ্রই মিমাংসা হবে। 
কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সে সুস্থ না হওয়া পর্যন্ত কোন রকম মিমাংসা হবে না বলে জানিয়েছে কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট চালকেরা। 
এদিকে শিবচর উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, কাওড়াকান্দি ঘাটের আইন শৃঙ্খলা রার্থে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আশাকরি আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এর সমাধান হবে। 
কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারির অবস্থা আশংকাজনক থাকায় ঘাটের শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ফলে যে কোন মুহূর্তে আবারও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কাওড়াকান্দি ফেরিঘাটে।
Read More ... »

মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ : লঞ্চ মালিক সমিতির সভাপতিকে নির্যাতনের জের













মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সীগঞ্জের মাওয়া এ দুই ঘাটের সিবোট চালকের সঙ্ঘর্ষের সমঝোতা বৈঠকে আবার বিবাদ হওয়ায় আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মাওয়া থেকে ছেড়ে আসা কোনো লঞ্চ, স্পিডবোটকে কাওড়াকান্দি ঘাটে ভিড়তে দেয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী। 
জানা গেছে, গতকাল রোববার স্পিডবোট চলাচলের সিরিয়ালকে কেন্দ্র করে চালকদের মধ্যে সঙ্ঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আজ সোমবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে সমঝোতা বৈঠকে যোগ দিতে যান কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী, স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার। এ সময় মাওয়া ঘাটের লোকজন সমঝোতা বৈঠকে বিবাদের জের ধরে তাদের ধাওয়া করে। পুলিশের সহায়তায় স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার রক্ষা পেলেও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারীকে ধরে নিয়ে নির্যাতন করে মাওয়া ঘাটের শ্রমিক ও চালক নেতারা। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ দিকে কাওড়াকান্দি ঘাটে এ খবর ছড়িয়ে পড়লে মাওয়া থেকে ছেড়ে আসা লঞ্চ ও স্পিডবোট ঘাটে ভিড়তে বাধা দেয় চালক, শ্রমিক ও স্থানীয় লোকজন। ফলে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী হাজার হাজার যানবাহন পাড়ে আটকা পড়ে আছে। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী। 
শিবচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম জানান, গতকাল রোববার স্পিডবোট চালকদের সাথে সঙ্ঘর্ষের মীমাংসা করার জন্য আজ সকালে কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ মালিক সমিতির সভাপতি ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মাওয়া ঘাটে গেলে তাদের তিনজনকে মাওয়া ঘাটের স্পিডবোট শ্রমিকরা মারধর করে। পরে এ ঘটনার জের ধরে কাওড়াকান্দি ঘাটে স্পিডবোট ও লঞ্চ শ্রমিকরা সকাল ১০টা থেকে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। মাদারীপুর পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ, পুলিশ ফোর্স ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আজ সন্ধ্যায় কাওড়াকান্দি ও মাওয়া ঘাটের উভয় পাড়ের লঞ্চ ও স্পিডবোট মালিক সমিতির সাথে প্রশাসনের জরুরি বৈঠক হবে বলে জানা গেছে। 
এ ব্যাপারে গুরুতর আহত কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারীর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে তিনি বলেন, সমঝোতার কথা বলে স্পিডবোটের শ্রমিকরা আমাদের ডেকে নিয়ে মারধর করে। গরম পানি দিয়ে আমার নাভির নিচের অংশ পুড়িয়ে দেয়। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, মাওয়া ঘাটে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্খা নেয়া হবে। এ ব্যাপারে লৌহজং থানায় মামলা হয়েছে। 
মুন্সীগঞ্জের এএসপি সার্কেল সাইফুজ্জামান ফারুকী জানান, তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। 
রোববার সকালে মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের স্পিডবোটের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই পাড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে এরশাদ ও তোতাসহ ১০ জন স্পিডবোট চালক আহত হন।
Read More ... »

কাওড়াকান্দি মাওয়া ঘাটে সংঘর্ষ

কাওড়াকান্দি-মাওয়া ঘাটে স্পিডবোড সিরিয়ালকে কেন্দ্র করে ড্রাইভারদের দু'গ্রুপের সংঘর্ষে পুলিশ-যাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। আজ সকালে মাওয়া ঘাটের স্পিডবোডের ড্রাইভার দেলোয়ার কাওড়াকান্দি ঘাট থেকে সিরিয়াল অমান্য করে যাত্রী বোঝাই করে। এ সময় কাওড়াকান্দি ঘাটের ড্রাইভার জয়নাল তার লোকজন নিয়ে দেলোয়ারের স্পিডবোডকে গতিরোধ করে। পরে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দু'ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা সংঘর্ষ ছড়িয়ে পড়লে ড্রাইভার দেলোয়ার, জয়নাল, খিদির, মনির, আলগীর, রাজ্জাক, করিম, মহন, যাত্রী সিরিন, মজিবর, সেলিনা, রিহাব, লাক্ষু আহত হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পাঁচ্চর-হাইওয়ের সার্জেন্ট আসাদ গুরুতর আহত হন। আহতদের শিবচর-ফরিদপুর-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঘাট দুটি নিয়ন্ত্রণে আনা হয়।
Read More ... »

শিবচরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

আজ শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর-চরকান্দি গ্রামের একটি ঢোলকলমির ডোবা (পুকুর) থেকে অজ্ঞাত যুবতী (২৩) এর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। 
পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তদলের কে বা কারা অজ্ঞাত স্থান থেকে যুবতীকে তুলে এনে হত্যা করে ডোবাতে ফেলে রেখে য়ায়। নিহতের পরণে ছাপার সেলোয়ার কামিজ, পায়ে নূপুর এবং চোখে কালো কাচের চশমা ছিল। 
ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

দত্তপাড়া ইউনিয়নে প্রবাসীর বাড়িতে ডাকাতি : ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট : আহত-২

শুক্রবার মধ্যরাতে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আট নং চর গ্রামের গ্রীস প্রবাসী খালেক মালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা খালেক মাল (৬০) ও তার ছোট ভাই আজম মাল (৪৫)কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।
জানা যায়, ১২-১৫ জনের সশস্ত্র ডাকাতদল খালেক মালের ঘরের কপাট ভেঙ্গে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৩৩ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেটসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
Read More ... »

শিবচরের দত্তপাড়া থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার

শুক্রবার রাতে শিবচরের দত্তপাড়া থেকে ৪ জন জুয়াড়িকে নগদ অর্থসহ গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের হিরন খানের বাড়িতে মজিবর খাঁ (৪৫), তৈয়ব খাঁ (৩৫), আইয়ুব খাঁ (৩৫), তৈয়ব ফকির (৪০)কে জুয়াখেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩৭৬ টাকা ও কয়েক বান্ডিল তাস উদ্ধার করে।
Read More ... »

শিবচরে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ। পরে একই স্থানে শিবচর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আবদুল মজিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ও নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী লিটন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. রেজাউল করিম তালুকদার প্রমুখ। প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ সভার শুরুতেই প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Read More ... »

শিবচরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯১ তম জন্মদিন পালিত

আজ বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯১ তম জন্মদিন জাতীয় শিশু দিবস পালিত হলো। সকালে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দু'হাজার শিশু-কিশোরের অংশগ্রহণে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শিশু-কিশোরদের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন খান প্রমুখ। এছাড়াও চিত্রাংকন, হাতের লেখা প্রতিযোগিতাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
Read More ... »

শিবচরে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

সোমবার রাত সাড়ে ১১ টায় শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প। 
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ফ্লাইট লেঃ এম. শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ টিম তার নিজের নেতৃত্বে একটি অভিযান পরিচালনাকালে শিবচর উপজেলার ভাঙ্গা-কাওড়াকান্দি মহাসড়কের কাওড়াকান্দি (এক ও দুই নম্বর চরজানাজাত) ফেরিঘাট মোড় থেকে রাত সাড়ে ১১ টার দিকে শরিয়তপুর জেলার পালং থানার চরকোয়ারপুর গ্রামের সাহাজউদ্দিন হাওলাদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. সালাম হাওলাদার (২৮) কে ৫০টি যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। 
তিনি আরো বলেন, সালাম হাওলাদার একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে ঢাকার সদরঘাট এলাকা থেকে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট ক্রয় করে শরিয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

শিবচরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ৮ আসামি গ্রেফতার

শিবচর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আট আসামিকে গ্রেফতার করেছে। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুল্লাহের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার উমেদপুর, নিলখি, কুতুবপুর ও মাদবরচর ইউনিয়নে ব্যাপক অভিযান চালিয়ে মজিদ, জামাল, জালালসহ ৮ আট আসামিকে গ্রেফতার করেছে।
Read More ... »

শিবচরে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত : আহত -২

গতকাল রাতে শিবচরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্তসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় বন্দরখোলা ইউনিয়নের কাদিরশুলা গ্রামে ঘরের চাপা পড়ে ফারুক (৩২) ও তার স্ত্রী মাহফুজা (১৮) আহত হয়েছে। উপজেলার নিলখী, চরজানাজাত, কাঁঠালবাড়ি, শিরুয়াইল ইউনিয়নে পদ্মা ও আড়িয়াল খাঁ নদের চরাঞ্চলের প্রায় শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া দত্তপাড়া-উৎরাইল সড়কে গাছ পড়ে ১০ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন