সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label এমপি. Show all posts
Showing posts with label এমপি. Show all posts

শিবচরে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ। পরে একই স্থানে শিবচর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আবদুল মজিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ও নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী লিটন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. রেজাউল করিম তালুকদার প্রমুখ। প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ সভার শুরুতেই প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Read More ... »

যথাযোগ্য মর্যদায় ১৫ আগস্ট পালিত

এ.কে.এম. নাসিরুল হক: শিবচরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালিত হয়। শিবচর পৌরসভা ও উপজেলার ১৮ ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী পালিত হয়। জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন এমপি বহেরাতলা, ভদ্রাসন, শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, সন্ন্যাসিরচর, বন্দরখোলা ও দত্তপাড়া ইউনিয়নে গণভোজের কর্মসূচির উদ্বোধন করেন। মাদারিপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, ভাইস চেয়ারম্যান সামসুল আলম খান, মাদারিপুর জজ কোর্টের পিপি এডভোকেট সুজিত চ্যাটাজি বাপ্পি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ উপস্থিত ছিলেন।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন