সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

আড়িয়াল খাঁ নদে ড্রেজারে জড়িয়ে এক শ্রমিক নিহত

 আজ শনিবার দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ নদে মাটি কাটার ড্রেজারে জড়িয়ে টিটু শেখ (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। 
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে শিবচরের বহেরাতলা ইউনিয়নের চরগজারিয়া নামক স্থানের আড়িয়াল খাঁ নদে শ্রমিক টিটু ড্রেজারের কাটারের (ফুটবল) আবর্জনা অপসারণ করতে নদীর তলদেশে নামলে ড্রেজারে জড়িয়ে পড়ে। দীর্ঘ সময় টিটুকে নদীর তলদেশ থেকে উঠতে না দেখে অন্যান্য শ্রমিকরা ড্রেজার বন্ধ করে নদীর তলদেশ থেকে টিটুকে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শ্রমিক মুন্সিগঞ্জের শ্রীনগরের শেখ রইস উদ্দিনের দ্বিতীয় সন্তান।
Read More ... »

শিবচরে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কাজীসুরা বন্দরখোলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামালসহ আরো প্রায় ২ লক্ষাধিক টাকার ফসল পুড়ে ছাই হয়ে গেছে। 
আগুনে ক্ষতিগ্রস্থ আমজাদ কারাল জানান, রাত ১২টার দিকে সম্ভবত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আমার ৩টি ঘর ও প্রতিবেশী রশিদ কাড়ালের ২টি ঘরসহ মোট ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 
আগুনে অপর ক্ষতিগ্রস্থ রশিদ কাড়াল বলেন, চৈত্র মাসে পুকুরগুলোতে পানিশূন্য থাকার ফলে আগুন নেভানোর চেষ্টা তেমন কাজে লাগেনি ফলে খুব দ্রুত ঘরে থাকা ফসল সহ ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া শিবচর উপজেলাসহ আশেপাশের কোন উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা আরো বেশি অসম্ভব হয়ে উঠেছিল। এতে আমাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন