সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

বন্দরখোলা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

২৭ ডিসেম্বর, ২০১০:: আজ সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ভস্মীভুত হয়েছে। জানা যায়, কাজীরসুরা গ্রামের আদেল খলিফার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে সিরাজ দর্জির ২টি ঘর, কামাল বেপারির ১টি ঘরসহ ৪টি বসতঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ৪১ মণ পাট, ১৭ মণ রবিশস্যসহ প্রায় লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। এলাকাবাসীর ২ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Read More ... »

ফেরি রানীক্ষেত ডুবোচরে আটকা

২৭ ডিসেম্বর, ২০১০:: আজ সোমবার বিকেল ৩টায় ১৮টি যানবাহন ও সহস্রাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি রানীক্ষেতে হাজরা ক্রোস চ্যানেলের মুখে আটকা পড়ে। সন্ধ্যা ৭টায় আইটি-র মাধ্যমে ফেরিটি উদ্ধার করে কাওড়াকান্দি ফেরিঘাটে নিয়ে আসা হয়। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নদীর পানি অস্বাভাবিকভাবে কমতে থাকায় প্রতিদিন দফায় দফায় আটকা পড়ছে রো রো ফেরিসহ ডাম ফেরিগুলো। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রীগণ।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন