সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label সড়ক দুর্ঘটনা. Show all posts
Showing posts with label সড়ক দুর্ঘটনা. Show all posts

শিবচরে ইজি বাইকের চাপায় শিশু নিহত

১২ ডিসেম্বর, ২০১০:: আজ রবিবার সন্ধ্যায় শিবচর-পাঁচ্চর সড়কের খেজুরতলা নামক স্থানে ইজি বাইকের চাপায় শংকর কণ্ডুর শিশুপুত্র সাগর (৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে। 
Read More ... »

শিবচরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

(১৩ জুলাই, ২০১০) :: ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর বাজারে আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
শিবচর হাইওয়ের সার্জন আসাদুজ্জামান সূত্রে জানা যায়, দৌলতপুরবাজারে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক শিবচর ভেদরচর গ্রামের সিরাজ মুন্সীর ছেলে আল-আমিন (২৬) ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহী একই গ্রামের তোতা হাওলাদারের ছেলে আশিক হাওলাদারকে (২৫) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। এছাড়া অপর মোটরসাইকেল আরোহী ইমরান (২৪) নামের এক যুবকের অবস্থা আশংকজনক। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read More ... »

সড়ক দূর্ঘটনায় এক মহিলা মারা গেছে

(৯ জুলাই, ২০১০) :: মাদারীপুর-শিবচর সড়কের যাদুয়ারচরের মাদবরেরকান্দি গ্রামে আজ (শুক্রবার) সকালে সড়ক দূর্ঘটনায় আলাতন বেগম (৫০) নামের একজন মহিলা মারা গেছে। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিবচর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা কৃষাণ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী যাদুয়ারচর গ্রামের মৃত কফিলউদ্দিন সরদারের মেয়ে আলাতন বেগমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় পরিবহনটি উল্টে পুকুরের মধ্যে পড়ে যাওয়ায় চালকসহ ৫ জন আহত হয়। পুলিশ এসে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
Read More ... »

মহাসড়ক অবরোধ : গাড়ি ভাংচুর : শিবচরে বাস চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত

(২ জুলাই, ২০১০) ::  আজ (শুক্রবার) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় সবুজ বাংলা (টেম্পু) যাত্রী ফরিদপুর অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. মান্নান হাওলাদার (৪৫) নিহত হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে ও ঘাতক বাসটিতে ভাংচুর চালায়।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক প্রশান্ত কুমার বলেন, দুপুর সাড়ে বার টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্ট্যান্ডে লোকাল টেম্পু সবুজ বাংলা পরিবহন মহাসড়কেই দিক পরিবর্তন করতে গেলে ঢাকাগামী যাত্রীবাহী সুগন্ধা পরিবহন (পাবনা-ব-১৯৪০)  পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে পাশের একটি বেবিটেম্পুকে নিয়ে স্ট্যান্ডের একটি দোকানের উপর পড়ে। সংঘর্ষে সবুজ বাংলার যাত্রী অগ্রণী ব্যাংক, ফরিদপুর শাখার সিনিয়র অফিসার মান্নান হাওলাদার (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অপর অজ্ঞাতনামা অপর এক যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী বেলা সাড়ে বারটা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে ও ঘাতক গাড়িটিকে ভাংচুর করে।  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More ... »

ঢাকা-খুলনা মহাসড়কে দূর্ঘটনায় নিহত ১


(১৬ জুন, ২০১০):: আজ (বুধবার) সকালে শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। 

সূত্র জানায়, ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে যাত্রীবাহী বাস মেঘনা পরিবহনের সাথে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি এ্যম্বুলেন্সের সংর্ঘষে এম্বুলেন্সের হেলপার উজ্জ্বল মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। ভোরে এম্বুলেন্সটি ঢাকা যাওয়ার পথে মহাসড়কের পাঁচ্চর নামক স্থানে দাঁড়িয়ে থাকা মেঘনা পরিবহনের সাথে সংঘর্ষ হয়।
Read More ... »

কাদিরপুরে বাস উল্টে খাদে পড়ে আহত ৪৫

মাদারীপুর-শিবচর-কাঁঠালবাড়ি সড়কের কাদিরপুর ইউনিয়নের দানেশ মোল্যার মোড় এলাকায় আজ বুধবার দুপুরে দ্রুতগামী একটি বাস বেবি ট্যাক্সিকে সাইট দিতে গেলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ৪৫ জন আহত হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যদর্শী, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, কাদিরপুর ইউনিয়নের দানেশ মোল্যার মোড় এলাকায় আজ দুপুরে দ্রুতগামী বাস মাদবর এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রে-৫১৩৪) বেবি ট্যাক্সিকে সাইট দিতে গেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে সরকারি ১টি এম্বুলেন্সসহ আরো ২টি এম্বুলেন্সে দিয়ে আহতদের ঢাকা, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বরহামগঞ্জ জেনারেল হাসাপাতাল, পপুলার ক্লিনিক, মুক্তা ক্লিনিক, মেরি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়া হয় আ. করিম বেপারী (৫৫), জয়নাল দেওয়ান (৫৫) ও সোনা গাছিকে (৭০)। অপর আহতরা হলেন আ. রব মাদবর (৫০), নুরজাহান (৩৫), আ. গফুর মাস্টার (৫৫). হাশেম খান (৬৫). বেবী বেগম (৪০), বাসের সুপারভাইজার ফরহাদ (৩৫), আ. রশিদ মোল্যা (৫০), মনির খান (২৭), রাবেয়া (৫), জোসনা (৩০), শাহাজাদ (৩৫), সোহাগ (২২), আজাদ (২৫), রিয়ামনি (৮ মাস) প্রমুখ। এদের সকলের বাড়ি শিবচরের বিভিন্ন এলাকায়। 
Read More ... »

শিবচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩


শিবচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাখরকান্দি বেইলিব্রিজ নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মধুমতি পরিবহনের (ঢাকা মেট্রো চ-১১-২৩৫১) চাকায় পিষ্ট হয়ে শাহ আলম খলিফা (১৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে   রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত শাহ আলম বাখরেরকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং খানকান্দি এলাকার ইউনুছ খলিফার ছেলে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারেনি।
এদিকে আজ দুপুরে পাঁচ্চর-সদরপুর সড়কের রাজারচর আজগর হাওলাদার কান্দি এলাকায় একটি নসিমন ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন আহত হয়। তাদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মটরসাইকেল আরোহী মাহাবুব ও কাওসারের অবস্থা আশংকাজনক।
Read More ... »

বন্দরখোলায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা নামক স্থানে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান হাওলাদার নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১ টায় খুলনা থেকে একটি মাইক্রোবাস (চট্টগ্রাম মেট্রো চ-১১৩৮১৫) ঢাকা যাওয়ার পথে বন্দরখোলা নামক স্থানে আবদুর রহমান হাওলাদার (৭০) রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। নিহত আবদুর রহমান হাওলাদার রাজারচর মোল্লাকান্দি গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
Read More ... »

সড়ক দুর্ঘটনায় মাদারিপুর এনটিভি প্রতিনিধি আহত

মাদারীপুরের এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজা একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ রাত ৮টার দিকে সদর উপজেলার মহিষের চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
জানা গেছে, পেশাগত কাজ শেষ করে তিনি মোটরসাইকেল যোগে শিবচর থেকে মাদারীপুর ফিরছিলেন। পথিমধ্যে, তিনি সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদের কাছে ব্রিজের গোড়ায় বেনাপোল থেকে শরিয়পুরগামী ফেম পরিবহনকে সাইড দিতে দিয়ে গর্তে পড়ে যান। এতে তার মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।মোটসাইকেলে তার পেছনে বসা বন্ধু শিবু চক্রবর্তীও আহত হয়েছেন; অবশ্য তার ক্ষত ততটা গুরুতর নয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
Read More ... »

সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া হলো না

শিবচর উপজেলার দাখিল পরীক্ষার্থী কাইয়ুম খান সড়ক দুর্ঘটনার কারণে তার পরীক্ষা দেওয়া হলো না। আজ সকালে দত্তপাড়া থেকে একটি নসিমন যোগে কাইয়ুম শিবচর পরীক্ষা কেন্দ্রে রওয়ানা করে। এসময় খানকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নসিমনকে ধাক্কা দিলে নসিমনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কাইয়ুমসহ ৬ জন আহত হয়। পরীক্ষার্থী কাইয়ুমের অবস্থা সংকটনাপন্ন থাকায় তাকে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More ... »

শিবচরে নৈশকোচ খাদে : অর্ধশতাধিক যাত্রী আহত

শুক্রবার রাত সাড়ে বারটায় ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা ইটের ভাটা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছে। বরগুনা থেকে সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ (যশোর-ব-০৭৬৫) ঢাকা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিবচরের বন্দরখোলা ইটের ভাটার কাছে একটি খাদে পড়ে যায়। এতে নজরুল (৩২), ফেরদৌসী (২৫), শিরিন (৩৫), সোহাগ (২৭), মহসিন মল্লিক (৪০), রুবি (৩৫), ইদ্রিস মৃধা (৩৫), ছবি (২৫), সুখি (১৭), নাসির (২৮), ফারুক (৪৫), আলমগীর (৩৫), আফজাল (৩৫), খলিল মুন্সী (৩০), রোকসানা (২৬), রতন সাহা (২৮), মজিবর (২৩), কাঞ্চন (৩৫), জোবাইদা (৪৮), বিথি (৬), অরুণাসাহা (১৭), সাহাবুদ্দিন (৪১), মাহফুজা (২৯), একরাম (২২), গোবিন্দ দাস (৭৪), নয়নতারা (৩৫), ইছামতি (২০), অলকা (১২), রেজাউল (২৫), তামিম (১৭), বিশাই মাল (৪৮), মোতালেব মুন্সী (৪১), জয়গুন নেছা (৩৫), আরজুবার (৩৮), রিজু (৭) আহত হয়। আহতদের শিবচর, ভাঙ্গা, ফরিদপুর ও বরিশাল হাসপাতালে ভর্তি করো হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি।
Read More ... »

মটরসাইকেল চাপায় নিহত এক

বুধবার (২ সেপ্টেম্বর)বিকেল ৫টায় শিবচর-পাঁচ্চর সড়কের বাহাদুরপুর এলাকায় মটরসাইকেল চাপায় চান মিয়া কাড়াল (৬৫) নিহত হয়েছে। জানা যায়, শিবচর থেকে একটি মটরসাইকেল পাঁচ্চর যাওয়ার পথে চান মিয়া কাড়ালকে পিছন দিক থেকে চাপা দেয়। চান মিয়াকে মুমূর্ষু অবস্থায় প্রথমে শিবচর পরে ঢাকা নেওয়ার পথে কওড়াকান্দি ফেরিঘাট এলাকায় মারা যায়। গাড়িসহ চালক পলাতক। নিহত চান মিয়া পাঁচ্চর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের বাসের ঢালীর ছেলে।
Read More ... »

মোটরসাইকেল চাপায় জেলে নিহত

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৮ টায় শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় মোটর সাইকেল চাপায় জেলে সাধু মালো (৫২) নিহত হয়েছে। শিবচর থেকে একটি মটর সাইকেল কাওড়াকান্দি ফেরিঘাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাধু মালোকে রাস্তার উপর চাপা দেয়। মুহুর্তে সাধু মালো রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় প্রথম শিবচর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর মটর সাইকেল আরোহী গাড়িসহ পলাতক রয়েছে। নিহত সাধু মালো শিবচর পৌরসভার নলগোড়া এলাকার রামকৃষ্ণ মালোর ছেলে।
Read More ... »

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

সোমবার (১৭ আগস্ট)সকাল ৯ টায় ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়াতুল্লাহ সেতুর পশ্চিম পাড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে পপি আক্তার (৯) ঘটনাস্থলে মারা গেছে। কাওড়াকান্দি থেকে একটি লোকাল বাস ভাঙ্গা যাওয়ার পথে পপি রাস্তা পারাপরের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। গাড়িসহ চালক পলাতক। নিহত পপি দত্তপাড়া বাবলাতলা গ্রামের আবু কালামের মেয়ে।
Read More ... »

শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শনিবার (১ আগস্ট) বিকেলে শিবচর-দত্তপাড়া সড়কের বাদশাকান্দি গ্রামে নসিমনের চাকায় পিষ্ট হয়ে সাব্বির হোসেন (৪) ঘটনাস্থলে মারা গেছে। শিবচর থেকে যাত্রী বোঝাই একটি নসিমন দত্তপাড়া যাওয়ার পথে সাব্বির রাস্তা পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পুলিশ গাড়িটি আটক করেছে। গাড়ি চালক পলাতক। নিহত সাব্বির দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাদশাকান্দি গ্রামের সেফায়েত মুন্সীল ছেলে। সাব্বিরের মৃত্যুর পর থেকে এলাকাবাসী দত্তপাড়া-শিবচর সড়কটি পায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
Read More ... »

শিবচরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫০

আজ (২৭ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত প্রায় অর্ধশতাধিক যাত্রী। ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দেশ পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব-১৪-০৮৭৪ ও মাদারীপুর থেকে কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে আসা চন্দ্রা পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-জ-৪৫৩১ মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩৬) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলে মারা যায়। নিহত চান মিয়া শিবচর উপজেলার সন্ন্যাসীরচর গ্রামের নুরুদ্দিন শেখের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন সিরিয়া (৩৮, কুলসুম (৩৫), মজিবর (৩৪), কহিনুর (২৮), তোবারক (৩৯), জুলহাস (৩৫), নাসির উদ্দিন (২৩), আবেদা (৩৫), কামাল (৩৮), মতিয়ার (৫৫), বাবুল (১৮), শেখ আমিনুল ইসলাম (৩৯), হোসেন আহম্মেদ (৩৫), মোবারক (২২), বারেক (৩৫), সেলিনা (২৮), রিপা (১৮), হেপি (২৭), রুমানা (২০), মমিনুর রহমান (৩৫), সিরাজুল (২৮), শেখ বছির উদ্দিন (৩৮), শিপন (৩২), ইউনুছ (১৮), সাকিল (২৩), বারেক (২৭), জীবন দাস (৩৪), অজুফা (৪৯), সবুর উদ্দিন (৪৪), অর্জুন মালো (৩৮), শেফালী রানী দাস (৩৬), শিখা (১৩), রহিমদ্দিন (৫০)-কে শিবচর, ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক। গাড়ি চালক পলাতক। পুলিশ বাস দুটি আটক করেছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন