সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label সংঘর্ষ. Show all posts
Showing posts with label সংঘর্ষ. Show all posts

কাওড়াকান্দি-ভাঙ্গা রুটে লোকালবাস ও মাইক্রো চলাচল বন্ধ

১৫ ডিসেম্বর, ২০১০:: লোকাল বাস ও মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে আজ বুধবার সকাল থেকে কাওরাকান্দি-ভাঙ্গা হয়ে সাত রুটে লোকাল বাস-মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত পাঁচটি যানবাহন ভাঙচুর ও ১০ শ্রমিক আহত হয়েছেন। হঠাৎ সাত রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। 
জানা যায়, মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে যাত্রী ওঠানো নিয়ে লোকাল বাস শ্রমিকদের সঙ্গে কাওরাকান্দির মাইক্রোবাসচালকদের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা কাওরাকান্দির ১৫ চালককে মারধর করে। এ সময় তিনটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটে ভাঙ্গার দুটি বাস ভাঙচুর করে কাওরাকান্দির মাইক্রোবাস শ্রমিকরা। হামলায় বেলাল মিয়া, রাসেল মাদবর, মিন্টু মিয়া, কাইয়ুম, তুষার, মামুন, কবিরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।কাওরাকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মাদবর বলেন, গত রাতে ভাঙ্গায় বাস শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। তারপর আবার আজ বুধবার সকাল থেকে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা ১০ মাইক্রোবাসচালককে মেরে আহত করেছে। ভাঙ্গা বাস মালিক সমিতির নেতা ফাইজুর রহমান বলেন, গত রাতে ভাঙ্গায় কাওরাকান্দির মাইক্রোচালকরা ভাঙ্গার বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। তাই আজ বাস শ্রমিকরা মাইক্রোবাস চলতে দিচ্ছে না।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
Read More ... »

শিবচরে আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

১২ ডিসেম্বর, ২০১০ :: আজ রবিবার সকালে শিবচর উপজেলার রজব আলী মুন্সীর কান্দি গ্রামে বিরোধপূর্ণ জমির আমন ধান কাটাকে কেন্দ্র করে দুগ্রপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত  হয়েছে।
জানাজায়, রজব আলী মুন্সী কান্দি গ্রামে তোতা মোড়লের বিরোধপূর্ণ জমিতে নাসির লপ্তি আমন ধান কাটা শুরু করে। প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বারেক লপ্তি (৩৮), জুলহাস (৩০), মজিবর (২৮), রিপন (৩৫), নাসির (৪৩), সাবিনা (৩৩), তোতা মোড়ল (৫৫) আহত হয়। তাদের আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Read More ... »

ভান্ডারীকান্দি ইউনিয়নে দুই গ্রামবাসীর সংর্ঘষে মহিলাসহ আহত ১৩

শিবচরে ভান্ডারীকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে সোমবার সন্ধ্যায় ফুট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ প্রায় ১৩ জন আহত হয়েছে। 
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) সন্ধ্যায় ঢালিকান্দি গ্রামের বেলায়েত হোসেনের সাথে বাশঁকান্দি গ্রামের রিপন হাওলাদারের সাথে ফুট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ দুই গ্রামের মধ্যে সংঘর্ষে সরাফউদ্দিন মল্লিক (৪০), সাহাবুদ্দিন মল্লিক (৪৫), বেলায়েত হোসেন (২০), সোহেল (১৮), কুসুম (৩৩), রিনা (১১), তেহাম (৮), শফি হাওলাদার (৩৭) , কিনাই মাদবর (২৪) প্রমুখ গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে শিবচর পরে ৪ জনকে আজ (মঙ্গলবার) সকালে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় উভয়পক্ষ দুইটি লিখিত অভিযোগ করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, এটা কোন বড় ধরণের সংঘর্ষ না।
Read More ... »

[সর্বশেষ] মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি লঞ্চ চলাচল শুরু হলেও যানজট তীব্র

দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মাওয়া-কাওড়াকান্দি নৌপথের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। প্রশাসনের সাথে সমঝোতার পর সোমবার সন্ধ্যার পর থেকেই ফেরি চলাচল শুরু হলেও উভয় পাড়ের যানজট এখনো কাটেনি। আজ মঙ্গলবার সকাল থেকে এ রুটের ৮১টি লঞ্চ চলাচলও শুরু হয়েছে। তবে এদিন স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। স্পিডবোট চালকদের ছবিসহ তালিকা, স্থানীয় প্রশাসন কর্তৃক নম্বরপ্লেট সরবরাহের পর কাল বুধবার সকাল থেকে স্পিডবোট চলাচল শুরু হবে। 
এদিকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসাধীন কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আতাহার বেপারিকে দেখতে যান । 
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, আতাহার বেপারির উপর হামলার অভিযোগে ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে মনিরুজ্জামান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মাওয়ায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় পরিবহন নেতা মনির চৌধুরীর উপস্থিতিতে সভায় স্পিডবোট চলাচলের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন। স্পিডবোটগুলোকে ৩৬ ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সিরিয়াল নম্বর দিতে হবে ও তা নৌযানে লাগাতে হবে, ড্রাইভারদের ছবি সংবলিত পরিচয়পত্র ধারণ করতে হবে, বেলা শেষ হওয়ার আগে বোট চলাচল বন্ধ করতে হবে, নির্ধারিত ভাড়া ১২০ টাকার বেশি ভাড়া নেয়া যাবে না সহ স্পিডবোট চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। 
উল্লেখ্য মাওয়া-কাওড়াকান্দির স্পিডবোট শ্রমিকদের সংঘর্ষের পর সমঝোতা বৈঠকে যোগ দিতে গত সোমবার কাওড়াকান্দি স্পিডবোট ও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারিসহ নেতৃবৃন্দ মাওয়ায় গেলে স্থানীয় শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে আতাহার বেপারিসহ ৩ জন আহত হলে গতকাল সোমবার সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাওড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও নৌরুটটি অবরোধ করে রেখেছিল কাওড়াকান্দির শ্রমিকরা। পরে মাওয়ার স্পিডবোট চালক মনিরুজ্জামান কাজীকে গ্রেফতার ও প্রশাসনের সাথে সমঝোতার পর রাতে নৌ ও সড়ক অবরোধ তুলে নেয় কাওড়াকান্দির শ্রমিকরা।
Read More ... »

মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ : লঞ্চ মালিক সমিতির সভাপতিকে নির্যাতনের জের













মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সীগঞ্জের মাওয়া এ দুই ঘাটের সিবোট চালকের সঙ্ঘর্ষের সমঝোতা বৈঠকে আবার বিবাদ হওয়ায় আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মাওয়া থেকে ছেড়ে আসা কোনো লঞ্চ, স্পিডবোটকে কাওড়াকান্দি ঘাটে ভিড়তে দেয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী। 
জানা গেছে, গতকাল রোববার স্পিডবোট চলাচলের সিরিয়ালকে কেন্দ্র করে চালকদের মধ্যে সঙ্ঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আজ সোমবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে সমঝোতা বৈঠকে যোগ দিতে যান কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী, স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার। এ সময় মাওয়া ঘাটের লোকজন সমঝোতা বৈঠকে বিবাদের জের ধরে তাদের ধাওয়া করে। পুলিশের সহায়তায় স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার রক্ষা পেলেও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারীকে ধরে নিয়ে নির্যাতন করে মাওয়া ঘাটের শ্রমিক ও চালক নেতারা। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ দিকে কাওড়াকান্দি ঘাটে এ খবর ছড়িয়ে পড়লে মাওয়া থেকে ছেড়ে আসা লঞ্চ ও স্পিডবোট ঘাটে ভিড়তে বাধা দেয় চালক, শ্রমিক ও স্থানীয় লোকজন। ফলে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী হাজার হাজার যানবাহন পাড়ে আটকা পড়ে আছে। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী। 
শিবচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম জানান, গতকাল রোববার স্পিডবোট চালকদের সাথে সঙ্ঘর্ষের মীমাংসা করার জন্য আজ সকালে কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ মালিক সমিতির সভাপতি ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মাওয়া ঘাটে গেলে তাদের তিনজনকে মাওয়া ঘাটের স্পিডবোট শ্রমিকরা মারধর করে। পরে এ ঘটনার জের ধরে কাওড়াকান্দি ঘাটে স্পিডবোট ও লঞ্চ শ্রমিকরা সকাল ১০টা থেকে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। মাদারীপুর পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ, পুলিশ ফোর্স ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আজ সন্ধ্যায় কাওড়াকান্দি ও মাওয়া ঘাটের উভয় পাড়ের লঞ্চ ও স্পিডবোট মালিক সমিতির সাথে প্রশাসনের জরুরি বৈঠক হবে বলে জানা গেছে। 
এ ব্যাপারে গুরুতর আহত কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারীর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে তিনি বলেন, সমঝোতার কথা বলে স্পিডবোটের শ্রমিকরা আমাদের ডেকে নিয়ে মারধর করে। গরম পানি দিয়ে আমার নাভির নিচের অংশ পুড়িয়ে দেয়। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, মাওয়া ঘাটে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্খা নেয়া হবে। এ ব্যাপারে লৌহজং থানায় মামলা হয়েছে। 
মুন্সীগঞ্জের এএসপি সার্কেল সাইফুজ্জামান ফারুকী জানান, তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। 
রোববার সকালে মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের স্পিডবোটের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই পাড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে এরশাদ ও তোতাসহ ১০ জন স্পিডবোট চালক আহত হন।
Read More ... »

কাওড়াকান্দি মাওয়া ঘাটে সংঘর্ষ

কাওড়াকান্দি-মাওয়া ঘাটে স্পিডবোড সিরিয়ালকে কেন্দ্র করে ড্রাইভারদের দু'গ্রুপের সংঘর্ষে পুলিশ-যাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। আজ সকালে মাওয়া ঘাটের স্পিডবোডের ড্রাইভার দেলোয়ার কাওড়াকান্দি ঘাট থেকে সিরিয়াল অমান্য করে যাত্রী বোঝাই করে। এ সময় কাওড়াকান্দি ঘাটের ড্রাইভার জয়নাল তার লোকজন নিয়ে দেলোয়ারের স্পিডবোডকে গতিরোধ করে। পরে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দু'ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা সংঘর্ষ ছড়িয়ে পড়লে ড্রাইভার দেলোয়ার, জয়নাল, খিদির, মনির, আলগীর, রাজ্জাক, করিম, মহন, যাত্রী সিরিন, মজিবর, সেলিনা, রিহাব, লাক্ষু আহত হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পাঁচ্চর-হাইওয়ের সার্জেন্ট আসাদ গুরুতর আহত হন। আহতদের শিবচর-ফরিদপুর-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঘাট দুটি নিয়ন্ত্রণে আনা হয়।
Read More ... »

পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষ, আহত ১০

আজ দুপুরে কাওরাকান্দি ঘাটের কাছে কাঁঠালবাড়ীসংলগ্ন পদ্মায় মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট-ডুবির ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ যাত্রী আহত হয়েছেন। এ সময় অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন বলে যাত্রীরা দাবি করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
কাওরাকান্দি স্পিডবোট ঘাট সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পদ্মা নদীর কাঁঠালবাড়ী এলাকায় মাওয়া থেকে ছেড়ে আসা পিন্টু মিয়ার স্পিডবোটের সঙ্গে কাওরাকান্দি থেকে ছেড়ে যাওয়া মো. মিল্টনের স্পিডবোটের সংর্ঘষ হয়। এতে স্পিডবোট দুটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে সংঘর্ষে নূরুল ইসলাম, রত্না আক্তার, ইলিয়াছ, সেন্টু, লিটনসহ অন্তত ১০ যাত্রী আহত হয়। অজ্ঞাতনামা আরো চার যাত্রীকে গুরুতর আহতাবস্থায় ঢাকা নেওয়া হয়েছে বলে যাত্রী ও ঘাট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
Read More ... »

মজুরি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

শ্রমিকের মজুরি চাওয়াকে কেন্দ্র শিবচরের কাদিরপুরে সংঘর্ষে এক নারীসহ ৪ জন আহত হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতালে ভর্তি আহতরা জানায়, গতকাল শনিবার বিকেলে রাজমিস্ত্রি নুর আলম বকেয়া টাকা চাইতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের সিকিম মাদবরকান্দির এসকান বেপারির বাড়িতে যায়। বকেয়া টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এসকান বেপারি (৩৫), তার স্ত্রী শাহীনুর (৩০), সেলিম বেপারি (৩০) আহত হয়। পরে আহতদের হাসপাতালে আনলে প্রতিপক্ষের হামলায় হাসপাতালেই নুর আলম (৩৩) গুরুতর আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে।
Read More ... »

শিবচরে বৌভাত অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১১ জন

শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নে দৌলতপুর গ্রামের বর আবুল কাশেম মুন্সীর বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে এসে কনের পক্ষের মহিলাসহ ১১ জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।
জানা যায়, শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুটি মিয়া মুন্সীর ছেলে কাসেমের সাথে একই ইউনিয়নের রাজারচর মঙ্গল মাদবরকান্দি গ্রামের শওকত খানের মেয়ে লাবনীর সাথে বুধবার বিয়ে হয়ে। আজ বৃহস্পতিবার বিকেলে বরের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে বর ও কনের পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আহত হয় সামচু মাস্টার (৪০), সাইফুল হাওলাদার (৩৫), মনির মুন্সী (৫০), সাইদুল (৩৪), শওকত (৫২), মেরাজ হাওলাদার (২৮), ওয়াশিম (১১), ফয়সাল (১০), জাহানারা (৩২), ফাহিমা (২৫), রুবেল (১৮)। এদেরকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। কনেপক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।
Read More ... »

শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে দুই গ্রামবাসীর : মালামাল লুটসহ আহত ১১

বুধবার রাত ১১ টায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য দত্তপাড়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১১জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত মাজেদ মাদবর ও একই এলাকার ইলিয়াছ মাদবরের সাথে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র রাতে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ইলিয়াছ মাদবরের লোকজন মাজেদ মাদবর ও তার ছোটভাই সৌদি প্রবাসী লুৎফর মাদবরের ৩টি ঘরে লুটপাট ও ভাংচুর চালিয়ে ১৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা মাজেদ মাদবর (৪৮), সুজাদ (১৫), হেনা (২৭), আরবি (২২), আসমা (৪৫) কে ধারালো ছুড়ি দিয়ে জখম করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাজেদ মাদবরের গ্রুপ অপর পক্ষকে ধাওয়া করে ইলিয়াছ মাদবর (৪৫), বিজু মাদবর (১৮), উজ্জ্বল (২৫), ফয়জল হাওলাদার (৪৮), সুরা (২০) কে পিটিয়ে জখম করে। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে শিবচর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More ... »

শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত দশ

শিবচর উপজেলার বন্দরখোলা মফিজুল্লাহ হাওলাদার কান্দি গ্রামে গতকাল (২৬ জুলাই) রবিবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে দশ। বন্দরখোলা মল্লিককান্দি গ্রামের তোতা বেপারী সাথে মফিজুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের নাজিম উদ্দিন বেপারীর জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে তোতা বেপারী ও তার লোকজন লাঠিসোটা নিয়ে নাজিম উদ্দিন বেপারী (৫০), গিয়াস বেপারী (৩৫), মালু বেপারী (৪৫), রহিমন (৩৮), আফছারুল (২২)কে পিটিয়ে মারাত্মক জখম করে। উক্ত ঘটনার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েলে নাজিম বেপারীর লোকজন তোতা বেপারী (৬০), ইলিয়াছ (৩০), সালেহা (৪৮), তৈয়ব (২৩), মরিয়ম (৩৮)কে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের শিবচর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন