সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label যানজট. Show all posts
Showing posts with label যানজট. Show all posts

[সর্বশেষ] মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি লঞ্চ চলাচল শুরু হলেও যানজট তীব্র

দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মাওয়া-কাওড়াকান্দি নৌপথের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। প্রশাসনের সাথে সমঝোতার পর সোমবার সন্ধ্যার পর থেকেই ফেরি চলাচল শুরু হলেও উভয় পাড়ের যানজট এখনো কাটেনি। আজ মঙ্গলবার সকাল থেকে এ রুটের ৮১টি লঞ্চ চলাচলও শুরু হয়েছে। তবে এদিন স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। স্পিডবোট চালকদের ছবিসহ তালিকা, স্থানীয় প্রশাসন কর্তৃক নম্বরপ্লেট সরবরাহের পর কাল বুধবার সকাল থেকে স্পিডবোট চলাচল শুরু হবে। 
এদিকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসাধীন কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আতাহার বেপারিকে দেখতে যান । 
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, আতাহার বেপারির উপর হামলার অভিযোগে ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে মনিরুজ্জামান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মাওয়ায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় পরিবহন নেতা মনির চৌধুরীর উপস্থিতিতে সভায় স্পিডবোট চলাচলের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন। স্পিডবোটগুলোকে ৩৬ ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সিরিয়াল নম্বর দিতে হবে ও তা নৌযানে লাগাতে হবে, ড্রাইভারদের ছবি সংবলিত পরিচয়পত্র ধারণ করতে হবে, বেলা শেষ হওয়ার আগে বোট চলাচল বন্ধ করতে হবে, নির্ধারিত ভাড়া ১২০ টাকার বেশি ভাড়া নেয়া যাবে না সহ স্পিডবোট চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। 
উল্লেখ্য মাওয়া-কাওড়াকান্দির স্পিডবোট শ্রমিকদের সংঘর্ষের পর সমঝোতা বৈঠকে যোগ দিতে গত সোমবার কাওড়াকান্দি স্পিডবোট ও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারিসহ নেতৃবৃন্দ মাওয়ায় গেলে স্থানীয় শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে আতাহার বেপারিসহ ৩ জন আহত হলে গতকাল সোমবার সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাওড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও নৌরুটটি অবরোধ করে রেখেছিল কাওড়াকান্দির শ্রমিকরা। পরে মাওয়ার স্পিডবোট চালক মনিরুজ্জামান কাজীকে গ্রেফতার ও প্রশাসনের সাথে সমঝোতার পর রাতে নৌ ও সড়ক অবরোধ তুলে নেয় কাওড়াকান্দির শ্রমিকরা।
Read More ... »

মাওয়া-কাওরাকান্দি নৌরুটে যানজট পরিস্থিতির আরো অবনতি

আজ শুক্রবার মাওয়া-কাওরাকান্দি রুটের যানজট পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ফলে পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকভর্তি কাঁচামালে পচন দেখা দিয়েছে। উভয় ঘাটের প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে অন্তত এক হাজার ১০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ ঘাট সূত্র জানায়, তীব্র নাব্যতা সংকট, দুটি ঘাট বিকল ও ফেরিস্বল্পতার সঙ্গে ফরিদপুরের জাকের মঞ্জিল ও চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব উৎসবের ভক্তদের বহনকারী গাড়ির চাপে আজ ঘাট এলাকায় অচলাবস্থা আরো প্রকট আকার ধারণ করে। একটি ফেরি দৌলতদিয়া ঘাটে স্থানান্তর ও অপর একটি বিকল থাকায় যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ ছাড়া ১ ও ৩ নম্বর ঘাট নাব্যতা সংকটের কারণে প্রায়ই অচল বলে জানা যায়। ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, 'দুদিন ধরে পার হইতে না পারায় পেঁয়াজে পচন ধরছে। তা ছাড়া এই ঘাটে কোনো টার্মিনাল বা বিশ্রামাগার না থাকায় আমরা খেয়ে না-খেয়ে আছি।' বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, তীব্র নাব্যতা সংকটের কারণে কাওরাকান্দির দুটি ঘাট প্রায় অচল হয়ে পড়ায় এবং ফেরিস্বল্পতায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
Read More ... »

আটরশি ও চন্দ্রপাড়ার লাখো মুরিদের ভিড়ে কাওড়াকান্দি-মাওয়া রুটে হাজার পরিবহন আটকা ॥ পুলিশের লাঠিচার্জে অর্ধশত যাত্রী আহত

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বিশ্বমুসলিমের পবিত্র রজনী শবেবরাতের নামাজ শেষে আটরশির বিশ্বজাকের মঞ্জিল ও চন্দ্রপাড়ার লাখো মুসলিমের ভিড়ে কাওড়াকান্দি ও মাওয়ারুটের দু'পাড়ে প্রায় এক হাজার পরিবহন আটকা পড়ে আছে। ফজরের নামাজ শেষে আটরশি ও চন্দ্রপাড়ার মুরিদগণ ঢাকার পথে রওয়ানা হলে কাওড়াকান্দি ফেরিঘাটে দু'ঘণ্টার মধ্যে প্রায় ৪ কি.মি. যানজটের সৃষ্টি করে। স্থানীয় পুলিশ প্রশাসন সামাল দিতে ব্যর্থ হলে অনিয়মতান্ত্রিক অবস্থায় পরিবহন চলাচল করায় মূহুর্তেই ঘাটের যানজট তীব্র আকার ধারণ করে। পড়ে ভাঙ্গা হাইওয়ে, পাঁচ্চর হাইওয়ে ও শিবচর থানা থেকে কাওড়াকান্দি ফেরিঘাটে যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কাওড়াকান্দি ঘাটের অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও পুলিশের বেধরক লাঠিচার্জে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। ঢাকার কামরাঙ্গির চরের আবু কালাম জানান, "আটরশি থেকে ফজরের নামাজ শেষে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমিসহ আরও কয়েকজনের উপর পুলিশ লাঠিচার্জ করেছে।" নারায়ণগঞ্জের চাষারা এলাকার বাহাউদ্দিন মোল্লার প্রাইভেটকারের কাচ ভেঙ্গে তাকে পিটুনি দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিচার্জের ব্যাপারে জানতে চাইলে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদ জানান, লাখো মানুষের পদচারণা ও হাজার হাজার পরিবহনকে সামাল দিতে ছোট-খাটো এ ধরনের দু-একটা ঘটনা ঘটতে পারে।
গত কিছুদিন ধরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের গাফিলতির কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি স্বল্পতা রয়েছে। নদীতে ১৪টি ফেরি চলাচল করলেও ৪টি আরিচায় নিয়ে যাওয়া হয় এবং ৩টি মেরামতের জন্য ডকে উঠানো হয়েছে। বর্তমানে ৭টি ফেরি চলাচল করছে মাওয়া-কাওড়াকান্দি রুটে। ফেরি স্বল্পতাই যানজটের পাল্লাকে দিন দিন ভারী করছে। অন্যদিকে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন