সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label র‌্যাব. Show all posts
Showing posts with label র‌্যাব. Show all posts

শিবচরে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

সোমবার রাত সাড়ে ১১ টায় শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প। 
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ফ্লাইট লেঃ এম. শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ টিম তার নিজের নেতৃত্বে একটি অভিযান পরিচালনাকালে শিবচর উপজেলার ভাঙ্গা-কাওড়াকান্দি মহাসড়কের কাওড়াকান্দি (এক ও দুই নম্বর চরজানাজাত) ফেরিঘাট মোড় থেকে রাত সাড়ে ১১ টার দিকে শরিয়তপুর জেলার পালং থানার চরকোয়ারপুর গ্রামের সাহাজউদ্দিন হাওলাদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. সালাম হাওলাদার (২৮) কে ৫০টি যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। 
তিনি আরো বলেন, সালাম হাওলাদার একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে ঢাকার সদরঘাট এলাকা থেকে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট ক্রয় করে শরিয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

কাওড়াকান্দি ঘাটে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় সাত পরিবহন চাঁদাবাজকে চাঁদাবাজীর টাকা এবং মোবাইল সেটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮

আজ সন্ধ্যায় চাঁদাবাজিকালে শিবচরের কাওড়াকান্দি ঘাট ও পৌর এলাকার টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজির ৩৫ হাজার ৫শ ৪৭ টাকা ও ৫টি মোবাইলসহ ৭ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি দল সিনিয়র এএসপি মোহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে আজ শিবচরের কাওড়াকান্দি ঘাটে আনুমানিক বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে র‌্যাব সদস্যরা বিভিন্ন পরিবহন যাত্রী বেশে উক্ত কাওড়াকান্দি ঘাটের বিভিন্ন স্থান হতে চাঁদাবাজির সময় হাতেনাতে সৈয়দ ফয়জুর রহমান (বুলু) (৬০), পিতা- মৃত সৈয়দ মুর্তজা, গ্রাম- নওয়াপাড়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরকে চাঁদাবাজির ৩ হাজার ৭শ’ ৪৫ টাকা ও একটি নোকিয়া মোবাইলসহ; আলী আকবর শেখ (৫৫), পিতা- মৃত রনয় শেখ, গ্রাম- বজলু বেপারীর কান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁজাবাজির ২ হাজার ৬শ ২৫ টাকা এবং একটি মোবাইলসহ; মো. রুবেল (২০), পিতা- হাবিব বেপারী, গ্রাম- উত্তর বাখরের কান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ২ হাজার ৭শ ৬০ টাকাসহ; সাঈদুল ইসলাম (২৭), পিতা- মো. তোতা মিয়া, গ্রাম- বাহেরচর, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজির ৪ হাজার ৩০ টাকা এবং একটি নোকিয়া মোবাইলসহ; আখতার হোসেন সান্টু (৪৩), পিতা- আবুল কাশেম বেপারী, গ্রাম- কেরানীবাট, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ১ হাজার ২শ ৫৫ টাকা এবং একটি মোটোরোলা মোবাইল সেটসহ; সাগর বেপারী (৩৫), পিতা- মৃত আজিজুল বেপারী, গ্রাম- কেরানীবাট, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ৭শ ৪৮ টাকাসহ এবং মো. শহিদ মিয়া (২৫), পিতা- মৃত মো. সিদ্দিক মাদবর, গ্রাম- বাখরেরকান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ২০ হাজার ৩শ ৮৪ টাকা এবং একটি মোবাইলসহ গ্রেফতার করে।
র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পরিবহন চাঁদাবাজ আসামিরা জানায় যে, তারা কাওড়াকান্দি ঘাট থেকে প্রত্যেক ট্রাক ও বাস প্রতি ৫০-১০০ টাকা করে এবং মাইক্রোবাস প্রতি ১০-৫০ টাকা করে চাঁদা আদায় করে। এছাড়া আরো জানায় যে, তারা অন্যান্য সকল যানবাহন থেকে, এমনকি যাত্রীদের কাছ থেকেও চাঁদা আদায় করে থাকে। এছাড়া যানজটের সময় গাড়ি প্রতি চাঁদার পরিমাণ আরো বেশি বেড়ে যায়। গ্রেফতারকৃত আসামিদেরকে থানায় হস্তান্তরের আইনী বিষয়টি প্রক্রিয়াধীন।
Read More ... »

শিবচরে বিক্রয় নিষিদ্ধ ৫৪ ক্যান বিয়ারসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

আজ মঙ্গলবার রাত ৮টায় শিবচর পৌর বাজার থেকে মাদারীপুর র‌্যাব ৫৪ ক্যান বিক্রয় নিষিদ্ধ বিয়ারসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৮ এর কর্নেল নূর হাসানের নেতৃত্বে রাতে শিবচর পৌর বাজারের ৪টি কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে বিশ্বনাথ ব্যানার্জী (৩০), মিরাজ খান (২০), শহিদ চোকদার (২৪) ও সাদ্দাম চোকদার (২৫)কে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি থেকে ৫৪ ক্যান বিক্রয় নিষিদ্ধ বিয়ার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
Read More ... »

কাওড়াকান্দি ফেরি ঘাটে ২ চাঁদাবাজ গ্রেফতার


র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল লে. কমান্ডার নূর হাসান এর নেতৃত্বে আজ রাতে শিবচরের কাওড়াকান্দি ঘাটে এক বিশেষ অভিযান পরিচালনাকালে ট্রাকের হেলপার সেজে এবং মাইক্রোবাসের যাত্রীবেশে উক্ত ঘাট থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে মো. ফরহাদ খাঁ (২৬) ও মো. দুদু মিয়াকে গ্রেফতার করে। 
র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, স্থানীয় নেতা মাসুদ মাদবর, ফজলু, খোকা ও সুজন এর নির্দেশে তারা কাওড়াকান্দি ঘাট থেকে প্রত্যেক ট্রাক ও বাস প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে এবং মাইক্রোবাস প্রতি ১০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে। 
তারা আরো জানায়, অন্যান্য সকল যানবাহন থেকে এমনকি যাত্রীদের কাছ থেকেও চাঁদা আদায় করে থাকে। এ ছাড়া যানজটের সময় গাড়ি প্রতি চাঁদার পরিমাণ আরো বেশি বেড়ে যায়। উভয়ের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরেরকান্দি গ্রামে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন