সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label হত্যা. Show all posts
Showing posts with label হত্যা. Show all posts

ঘাতক স্বামী প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার করেনি পুলিশ ।। যৌতুক না পেয়ে সদরপুরে গৃহবধুকে হত্যা করেছে পাষণ্ড স্বামী


যৌতুক না পেয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী গ্রামে নুরজাহান বেগম (২০) নামের এক গৃহবধুকে হত্যা করেছে পাষণ্ড স্বামী । এ মৃত্যুতে স্বামীর অত্যাচারের বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েও ঘাতক স্বামী রাজ্জাক পুলিশের সামনে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। নিহত নুরজাহান দৈনিক নয়া দিগন্তের ঢাকা বিভাগীয় সম্পাদক ও সাব এডিটর হাসান পারভেজ হৃদয়ের ছোট বোন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত দুই মাস আগে (৫ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচরের আ. হামিদ হাওলাদারের ছোট মেয়ে নুরজাহান বেগমের সাথে ফরিদপুর জেলার সদরপুরের চরব্রাহ্মণদী গ্রামের আ. খালেক আকনের ছেলে রাজ্জাক আকনের বিয়ে হয় । বিয়ের সময় রাজ্জাকের দাবী অনুযায়ী তাকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটি নতুন মটরসাইকেল ও কন্যাকে গহনা দেয়া হয়। কিন্তু বিয়ের দিন শ্বশুরালয়ে এসে যৌতুকলোভী আরো ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু এ টাকা দিতে শ্বশুর বাড়ি থেকে আপত্তি জানালে বিয়ে বাড়িতেই কলহ হয়। অবশেষে রাজ্জাক নববধু ও নতুন মটরসাইকেল নিয়েই নিজ বাড়িতে আসে । কিন্তু বাসর রাতেই নুরজাহানের ভাগ্যে নেমে আসে বর্বর অত্যাচার। সারারাত বাইরে বসিয়ে রেখে পরদিনই নুরজাহানকে ফেরৎ পাঠানো হয় বাবার বাড়ি। তাও নুরজাহানের ভাবীকে রাজ্জাকের বাড়ির সকলের সামনে করজোড়ে মাফ চেয়ে ফেরৎ আনতে হয়। পরে এ নিয়ে দীর্ঘ সালিশ বৈঠকের পর সদরপুরের প্রভাবশালী নেতা মনির মীরের মধ্যস্থতায় ৭ দিন পর নুরজাহানকে শ্বশুর বাড়িতে ফেরৎ আনা হয়। এরপরই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বারবার যৌতুক দাবি করে রাজ্জাক নুরজাহানকে হত্যার হুমকি দেয়। এরই সূত্র ধরে সোমবার মধ্যরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরজাহানের মুখ গামছা দিয়ে বেধে চুল বাঁধার ফিতা দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে পাষণ্ড রাজ্জাক। নুরজাহানকে হত্যার পর তৈরি করা হয় আত্মহত্যা নাটকের। ডাকা হয় প্রতিবেশীসহ চেয়ারম্যান ও গণ্যমান্যদের। আর এ সকল মানুষদের ও পরিবারের সদস্যদের দেয়া তথ্যেও ছিল বিস্তর গড়মিল।
সরেজমিনে রাজ্জাকের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে শোয়ানো নুরজাহানের নিথর মৃতদেহ। তার মুখ গামছা দিয়ে বাধা ও গলায় চুল বাধার ফিতা পেচানো । দুই চৌকিদার হারিছ মিয়া ও নিয়ামত আলীসহ ইউপি চেয়ারম্যান আবু জাফর বসা।
ইউপি চেয়ারম্যান আবু জাফর পরিবারটি ও রাজ্জাকের ব্যাপারে বিরূপ মন্তব্য করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ওসির পরামর্শে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধারের নির্দেশ দেয়ার কিছুক্ষণ পর দেখি চৌকিদার দুজন ভেতরের কাটা টিনের বেড়া দিয়ে দরজা খুলেছে। ঘরের ভেতরে যেয়ে দেখি নুরজাহানকে সোফার উপর হাঁটু ভাঙ্গাবস্থায় ঝুলানো ও পাশের টিন কাটা দেখি। যেভাবে হাঁটু ভেঙ্গে সোফার উপর ছিল। কিভাবে এতে ফাঁস খায় বুঝতে পারলাম না।
নিয়ামত চৌকিদার ও হারিছ মিয়া টিনের বেড়াটি নিজেরা কাটেননি তবে হাত দিয়ে টেনে ছিড়েছেন বলে বলেন, আমরা প্রথমে সামনের দরজা ভাঙ্গতে চেষ্টা করেছি, না পেরে টিনের বেড়া হাত দিয়েই টেনে ছিড়েছি। তবে টিন কাটা বা ছেড়ার বিষয়টি উঠানে বসা ইউপি চেয়ারম্যান দেখেননি বলে জানান। এলাকাবাসীর ধারণা হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে নুরজাহানকে হত্যার পর টিন কেটে গা ঢাকা দেয় রাজ্জাক।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, মুখে গামছা পেঁচানো এবং গলায় ফিতা পেচানো অবস্থায় নুরজাহানের লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির কোমড়ে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে 'আমার এক চোখে কাঁদায়, এক চোখে ঘুম আসে। মুখে যা আসে তাই বলে, মারামারি করে প্রতিদিন।'
উপস্থিত দুই চৌকিদারকে দিয়ে আপাতত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মূল মামলা দায়ের হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রাজ্জাক চরম বখাটে। ওর এক ভাই ভারতে পলাতক। আরেক ভাই আদম ব্যবসায়ী। সেও পলাতক। রাজ্জাক বিয়ের পর প্রতিদিনই বউকে মারধর করতো।
এদিকে নুরজাহানের পরিবারে কান্নার রোল পড়েছে । মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রহিমুন্নেছা। বাকরুদ্ধ পিতা। বোনকে হারিয়ে ছোট ভাই আবুল হোসেনের উচ্চ মাধ্যমিক পরীক্ষ অনিশ্চিত।
নুরজাহানের ভাই সাংবাদিক হাসান পারভেজ হৃদয় জানান, যৌতুকের কারণে ধারাবাহিক নির্যাতনের পর ওরা আমার বোনকে মেরেই ফেললো। পুলিশ হাতের কাছেও রাজ্জাককে পেয়েও ধরেনি। বরং ওর ভাগ্নে পুলিশের সামনেই আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ যেন দর্শক। আমার বোনের গলায় চিকন দড়ির ফাঁসসহ মুখ বাধা ছিল। দুই হাত, সারা শরীর নীল বর্ণ। শরীরের বিভিন্ন অংশে মাংস ও রক্ত জমাট বাধা। পেটে আঘাতের চিহ্ন। বাম গালের পাশে ছিট ছিট। এরপরও পুলিশের সামনে দিয়ে ঘাতক রাজ্জাক ঘুরে বেড়ালো পুলিশ ধরলো না।
Read More ... »

শিবচরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

আজ শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর-চরকান্দি গ্রামের একটি ঢোলকলমির ডোবা (পুকুর) থেকে অজ্ঞাত যুবতী (২৩) এর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। 
পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তদলের কে বা কারা অজ্ঞাত স্থান থেকে যুবতীকে তুলে এনে হত্যা করে ডোবাতে ফেলে রেখে য়ায়। নিহতের পরণে ছাপার সেলোয়ার কামিজ, পায়ে নূপুর এবং চোখে কালো কাচের চশমা ছিল। 
ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

শিবচরে অপহরণের ১৩ দিন পরে আড়িয়াল খাঁ নদের কাশবন থেকে যুবকের লাশ উদ্ধার

শুক্রবার দুপুর ১২টায় শিবচর উপজেলার বহেরাতলা ছোট টেকেরহাট এলাকার আড়িয়াল খাঁ নদের একটি কাশবন থেকে পুলিশ সামসুল আলম দফাদার (৩৫) এর গলিত লাশ উদ্ধার করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে অজ্ঞাত ৮/৯ জন সন্ত্রাসীরা সামসুল আলমকে বাড়ির পার্শ্ববর্তী কাঁচা রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। নিখোঁর থাকার ১৩ দিন পড়ে বহেরাতলার ছোট টেকেরহাট আড়িয়াল খাঁ নদের কাশবনে স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। নিহত সামসুল আলম বহেরাতলার ছোট টেকেরহাট এলাকার ছেরা দফাদারের ছেলে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

দত্তপাড়া ইউনিয়নে গাছে ঝুলানো যুবকের লাশ


আজ সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে শিরিষ গাছের সাথে গলায় রশি বাঁধা কুদ্দুস নামের এক যুবক (৩২) এর লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সকালে সড়কের পাশে শিরিষ গাছে ঝুলন্ত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবকের সামনে সাদা রঙের একটি পিকআপ (ফরিদপুর-ড-১১-০০০৪) রাখা। নিহত কুদ্দুসের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি গ্রামে। তার পিতার নাম আব্দুল বারেক মৃধ। তার পরিবারের পক্ষ থেকে একে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবচর থানার ওসি আবদুল জলিল জানান, শুক্রবার সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের একটি পাকা সড়কের পাশে শিরিষ গাছের সাথে গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় একটি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।




Read More ... »

শিবচরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে কিশোরের লাশ উদ্ধার

গতকাল (২৭ জুলাই) শিবচর উপজলার দত্তপাড়া ইউনিয়নের গুপ্তেরকান্দা গ্রামে নিখোঁজ হওয়ার ৬ দিন পর শেখ মিজানুর রহমান (১৬) এর মৃতদেহ আড়িয়াল খাঁ নদ থেকে পুলিশ উদ্ধার করেছে। জানা যায়, গত ২২ জুলাই সন্ধ্যায় আইয়ুব শেখের ছেলে মিজানকে একই গ্রামের কুদ্দুস মাদবরের ছেলে জাকির মাদবর (২৮) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মিজান বাড়ি ফিরে না আসলে তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। গত সোমবার রাত ১০টায় মিজানের মৃতদেহ আড়িয়াল খাঁ নদে ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার হাত-পা রশি দিয়ে বাধা। এ ব্যাপরে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন