সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচর পৌরসভা নির্বাচন-২০১১:মেয়র পদে ৫জন,কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১৮ ডিসেম্বর, ২০১০:: আজ শনিবার শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন এবং কাউন্সিলর পদে ২৯ জন মানোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে যুবলীগ নেতা আকতার হোসেন খান একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শিবচর পৌরনির্বাচনে মেয়র পদে সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. লতিফ মোল্লা, শিবচর পৌরসভা বিএনপির সভাপতি মোঃ কবির গোমস্তা, শিবচর উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ শাহাজাহান মোল্লা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বোরহান খান। 

এছাড়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে: মোঃ আক্তার হোসেন খান; ২নং ওয়ার্ডে: মোঃ ভুট্টো মোল্লা, ও মোঃ শাজাহান মোল্লা; ৩নং ওয়ার্ডে কাজী মনিরুজ্জামান লিটন, শংকর চন্দ্র ঘোষ, শাহাদাত হোসেন খান, মোঃ তানজিল গোমস্তা; ৪নং ওয়ার্ডে: আলহাজ্ব মোঃ হানিফ খালাসি (কুট্টি খালাসি), আবদুল মান্নান বেপারী, মোঃ শাহীন গোমস্তা, মোফাজ্জেল হোসেন খান, মোঃ রফিকুল ইসলাম চঞ্চল; ৫নং ওয়ার্ডে: মোঃ মশিউর রহমান খান (মোস্তাক খান), মোঃ ইমরান খান; ৬নং ওয়ার্ডে: মোঃ দেলোয়ার হোসেন (দিলু গোমস্তা), মোঃ মোসলেম মোল্লা ও জেনিফার ফেরদৌস; ৭নং ওয়ার্ডে: মোঃ ওসমান খান, মোঃ শহিদুল ইসলাম, রেজোয়ানুল ইসলাম, মোঃ ইলিয়াস বেপারী, মোঃ নজরুল ইসলাম ও মোঃ নোয়াব বেপরী; ৮নং ওয়ার্ডে: সৈয়দ মোঃ আশরাফ উদ্দিন, মোঃ আজিজুর রহমান ও সেলিম শেখ; ৯নং ওয়ার্ডে: আবদুল কাদের খান মিলু, গোলাম মোস্তফা ও এ এফ এফ সামসুর রহমান। 

এছাড়া সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১-২-৩নং ওয়ার্ডে: মাকসুদা আক্তার (নিলু), নিলুফা ইয়াসমিন ও হেলেনা বেগম; ৪-৫-৬নং ওয়ার্ডে: রানু বেগম, সুহাদা আক্তার, শাহানারা বেগম; ৭-৮-৯নং ওয়ার্ডে: মজিদা মোস্তফা ও জাহানারা বেগম।
Read More ... »

সুন্দরবনকে ভোট

১৬ ডিসেম্বর, ২০১০:: বিজয় দিবসের দিনে বৃহস্পতিবার সুন্দরবনকে সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে মাদারীপুরের শিবচরে প্যারেড মাঠে সরাসরি ভোটগ্রহণ করা হয়েছে।
জানা যায়, সুইজারল্যান্ডভিত্তিক নিউ ওপেন ওয়ার্ল্ড ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনে ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিশ্বজুড়ে ভোট গ্রহণ চলছে। এ প্রতিযোগিতায় সুন্দরবনকে বিজয়ী করতে বৃহস্পতিবার শিবচরের হাতির বাগান প্যারড মাঠের এক পাশে সরাসরি এ ভোটের আয়োজন করে ন্যাচারাল ক্যাম্পেইন বাংলাদেশের মাদারীপুর শাখা। সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অসংখ্য কৌতূহলী মানুষকে ভোট দিতে দেখা যায়।
Read More ... »

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুট :: ঘনকুয়াশায় ৭ ঘণ্টা ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

১৬ ডিসেম্বর, ২০১০:: ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ৭ ঘণ্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে রুটটির সকল ফেরি নোঙ্গর করে রাখায় কনকনে শীতে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহায়। 
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার রাত বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সিগন্যাল বাতি দেখতে না পাওয়ায় রাত ৩ টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় রুটটির সব কয়টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়। ফেরিগুলোতে প্রায় দেড় শতাধিক পরিবহনের শিশু ও নারীসহ অন্তত প্রায় ৫ সহস্রাধিক যাত্রী আটকা পড়ে নদী-বুকের কনকনে শীতে চরম দূর্ভোগ পোহায়। বেলা বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার প্রকোপ কমলে আজ বৃহস্পতিবার সকাল দশটায় ফেরিসহ সকল নৌ চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে দু’শতাধিক যানবাহন আটকে ছিল।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট টার্মিনাল সহকারি মোঃ সেলিম আহমেদ বলেন, রাত ৩টা থেকে ফেরিসহ সকল নৌ চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭ টায় ১০ মিনিটের জন্য চালু হয়েছিল। এরপর আবার বন্ধ হয়ে যায়। 
Read More ... »

কাওড়াকান্দি-ভাঙ্গা রুটে লোকালবাস ও মাইক্রো চলাচল বন্ধ

১৫ ডিসেম্বর, ২০১০:: লোকাল বাস ও মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে আজ বুধবার সকাল থেকে কাওরাকান্দি-ভাঙ্গা হয়ে সাত রুটে লোকাল বাস-মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত পাঁচটি যানবাহন ভাঙচুর ও ১০ শ্রমিক আহত হয়েছেন। হঠাৎ সাত রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। 
জানা যায়, মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে যাত্রী ওঠানো নিয়ে লোকাল বাস শ্রমিকদের সঙ্গে কাওরাকান্দির মাইক্রোবাসচালকদের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা কাওরাকান্দির ১৫ চালককে মারধর করে। এ সময় তিনটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটে ভাঙ্গার দুটি বাস ভাঙচুর করে কাওরাকান্দির মাইক্রোবাস শ্রমিকরা। হামলায় বেলাল মিয়া, রাসেল মাদবর, মিন্টু মিয়া, কাইয়ুম, তুষার, মামুন, কবিরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।কাওরাকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মাদবর বলেন, গত রাতে ভাঙ্গায় বাস শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। তারপর আবার আজ বুধবার সকাল থেকে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা ১০ মাইক্রোবাসচালককে মেরে আহত করেছে। ভাঙ্গা বাস মালিক সমিতির নেতা ফাইজুর রহমান বলেন, গত রাতে ভাঙ্গায় কাওরাকান্দির মাইক্রোচালকরা ভাঙ্গার বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। তাই আজ বাস শ্রমিকরা মাইক্রোবাস চলতে দিচ্ছে না।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
Read More ... »

পদ্মায় ফের স্পিডবোট দুর্ঘটনা, আহত ১০

১৫ ডিসেম্বর, ২০১০:: কাওড়াকান্দি-মাওয়া নৌপথে শিবচরের কাঠালবাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় স্পিডবোট দুটি ডুবে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে আলো ছাড়া পদ্মা নদী পার হতে গিয়ে অহরহ এমন দুর্ঘটনা ঘটছে। ৮ ডিসেম্বর রাতে একই এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক পরিদর্শকসহ দুজন মারা যান। এ ব্যাপারে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় ছয় দিনের মাথায় ফের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন মনে করছে।
প্রতক্ষ্যদর্শী মো. খায়রুজ্জামান জানান, গতকাল সন্ধ্যার অনেক পরে ১২ জন যাত্রী নিয়ে মাওয়া থেকে একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। আর কাওড়াকান্দি থেকে যাত্রী নামিয়ে একটি খালি স্পিডবোট মাওয়ার উদ্দেশে রওনা দেয়। পদ্মার সরু চ্যানেলে ঢুকতেই দুটি বোটের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যায়। পরে পেছন থেকে আসা একটি স্পিডবোট ও ট্রলার ভাসমান যাত্রীদের উদ্ধার করে কাওড়াকান্দি তীরে নিয়ে আসে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক রাতের আঁধারে স্পিডবোট চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন। সন্ধ্যার পরে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Read More ... »

শিবচর পৌরসভায় লতিফ মোল্লা আ. লীগের মেয়র পদপ্রার্থী

শিবচর পৌরসভা নির্বাচনে সাবেক পৌর চেয়ারম্যান আ. লতিফ মোল্লাকে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়াও কাউন্সিলর পদে আটজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
পৌর নির্বাচনে দলের মনোনয়ন কমিটির ১১ সদস্য শনিবার বিকেলে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আটটি ওয়ার্ডে আটজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মো. আক্তার হোসেন খান, ২ নম্বর ওয়ার্ডে মো. ভুট্টো মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডে মো. শাকিল খান, ৪ নম্বর ওয়ার্ডে আলহাজ মো. হানিফ খালাসি (কুট্টি খালাসি), ৫ নম্বর ওয়ার্ডে মো. মশিউর রহমান খান মোস্তাক খান, ৭ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াস মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ মো. আশরাফ মীর, ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর আবদুল কাদের খান মিলু।
Read More ... »

শিবচরে ইজি বাইকের চাপায় শিশু নিহত

১২ ডিসেম্বর, ২০১০:: আজ রবিবার সন্ধ্যায় শিবচর-পাঁচ্চর সড়কের খেজুরতলা নামক স্থানে ইজি বাইকের চাপায় শংকর কণ্ডুর শিশুপুত্র সাগর (৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে। 
Read More ... »

বন্দরখোলা ইউনিয়নে অগ্নিকাণ্ড ৩টি বসত ঘর পুড়ে ছাই

১২ ডিসেম্বর, ২০১০ :: আজ রবিবার বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা গ্রামে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়েছে। 
জানা যায়, কাজিরসুরা গ্রামে বারেক মুন্সীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় চান মিয়া মুন্সীর ২টি বসতঘরসহ ৩টি বসতঘর পুড়ে যায়। ঘরে রাখা ২২ হাজার টাকা, ২৭ মণ পাটসহ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসীর ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Read More ... »

শিবচরে আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

১২ ডিসেম্বর, ২০১০ :: আজ রবিবার সকালে শিবচর উপজেলার রজব আলী মুন্সীর কান্দি গ্রামে বিরোধপূর্ণ জমির আমন ধান কাটাকে কেন্দ্র করে দুগ্রপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত  হয়েছে।
জানাজায়, রজব আলী মুন্সী কান্দি গ্রামে তোতা মোড়লের বিরোধপূর্ণ জমিতে নাসির লপ্তি আমন ধান কাটা শুরু করে। প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বারেক লপ্তি (৩৮), জুলহাস (৩০), মজিবর (২৮), রিপন (৩৫), নাসির (৪৩), সাবিনা (৩৩), তোতা মোড়ল (৫৫) আহত হয়। তাদের আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Read More ... »

শিবচর প্রেসক্লাব ভবন নির্মাণে সহায়তা করছে রয়েল স্টোন ।। দেশের প্রকৃত চিত্র তুলে ধরে দেশের ভাবমুর্তি উজ্জ্বল কিংবা ক্ষুন্ন করতে পারেন সাংবাদিকরা।--গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১০ ডিসেম্বর, ২০১০ :: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান বলেন, সাংবাদিকরাই দেশের প্রকৃত চিত্র তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা ক্ষুন্ন করতে পারেন। তিনি আজ শুক্রবার বিকেলে মাদারিপুর জেলার শিবচর প্রেসক্লাব-এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা (সাংবাদিকরা) সরকারের দোষ-ত্রুটি লিখবেন, বিরোধীদলের কথা লিখবেন; পাশাপাশি সরকারের ভালকাজের কথাও লিখবেন। শিবচর প্রেসক্লাবের ভবন নির্মাণে আর্থিক সহায়তা করছে রয়েল স্টোন। 
শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রিহ্যাবের চেয়ারম্যান নসরুল হামিদ বিপু এমপি, জহিরুল হক ভূইয়া এমপি, মাদারিপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, মাদারিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ, রয়েল স্টোনের ব্যবস্থাপনা পরিচালক মোহসেন উদ্দিন সোহেল। পরে মন্ত্রী শিবচর প্রেসক্লাবে কম্পিউটার, টেলিভিশন ও আসবাবপত্র ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।
Read More ... »

শিবচরে দেশের সর্বপ্রথম হাউজিং প্রকল্প উদ্বোধন

১০ ডিসেম্বর, ২০১০ ::ভূমির সর্বোচ্চ সদব্যবহারের লক্ষ্যে জেলা ও উপজেলা শহরে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য আবাসন প্রকল্প গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় সরকার ভূমির সর্বোচ্চ সদব্যবহারের লক্ষ্যে জেলা ও উপজেলা ভিত্তিক হাউজিং প্রকল্প নিয়েছে। স্বল্প ও মধ্যম আয়ের লোকদের আবাসন সংকট দূরীকরণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। দেশের সর্বপ্রথম এই হাউজিং প্রকল্প উদ্বোধন হল মাদারিপুর জেলার শিবচর উপজেলায়। 
আজ শুক্রবার সকালে মাদারিপুর জেলার শিবচর পৌরসভার নলগোড়া ও ঠেঙ্গামারা মৌজায় ময়নাকাটা নদীর তীরবর্তী ১৯.৬২ একর জমিতে এ প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রিহ্যাবের চেয়ারম্যান নসরুল হামিদ বিপু এমপি, জহিরুল হক ভূইয়া এমপি, মাদারিপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী প্রমুখ। 
উদ্বোধন শেষে শিবচর পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ে মোট ১৯.৬২ একর জমিতে ১০৯৯.৫১ লক্ষ টাকা ব্যয়ে আবাসিক প্লট ৫ কাঠার ১০৯টি ও ৩ কাঠার ৪৯টি; প্রাইমারি স্কুল ও খেলারমাঠ ১টি, পাম্প হাউস ও বৈদ্যুতিক সাব স্টেশন ১টি, কর্নারসপ ৭টি এবং ১টি মসজিদ নির্মাণ করা হবে। 
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মোট ১৯.৬২ একর জমিতে ১০৪৮.৭৯ লক্ষ টাকা ব্যয়ে ৫ কাঠার ৮২টি ও ৩ কাঠার ৮৪টি আবাসিক প্লট; ৮টি বাণিজ্যিক প্লট, ১টি বাণিজ্যিক স্পেস, ১টি খেলার মাঠ ও পার্ক এবং ৫টি কর্নারসপ নির্মাণ করা হবে। ২০১১ সালের জুনের মধ্যে এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ এবং ২০১২ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Read More ... »

শিবচরের সন্ন্যাসীরচর গ্রামে ডাকাতি ॥ বোমা হামলায় আহত ৫

(১৭ জুলাই, ২০১০):: শিবচরের সন্ন্যাসীচর গ্রামে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের বোমা হামলায় ৫ জন আহত হয়। 
এলাকাবাসী, পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় তিনটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে কুয়েত প্রবাসী দুলাল খালাসির ঘরে ঢুকে। ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ৭টি মোবাইল ফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাবার সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে আছিয়া বেগম (৬৫), নাছিমা আক্তার (৩৫), আরিফ খালাসি (১৭), লিটন খালাসি (২৮), ও শহীদ খালাসি (৩৫) গুরুতর আহত হয়। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। থানায় মামলা হয়েছে। ডাকাতদের ধরার জন্য চেষ্টা চলছে। 
Read More ... »

পানি বৃদ্ধি ও স্রোতের তোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতুর নির্মানাধীন রক্ষা বাঁধের ৩ টি স্থানে ভয়াবহ ভাঙ্গন


(১৬ জুলাই, ২০১০):: আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি ও স্রোতের তোড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা- খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের নির্মাণাধীন সেতু রক্ষা স্থায়ী বাঁধের ৩টি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে গুরুত্বপূর্ণ এই সেতুটিসহ ঢাকা-খুলনা মহাসড়ক ও বিস্তৃর্ণ এলাকা মারাত্মক ভাঙ্গন ঝূঁকিতে রয়েছে। 
সরেজমিনে জানা যায়, গত দু’বছরে আড়িয়াল খাঁয় অব্যাহত ভাঙ্গনে হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের সেতু রক্ষা বাঁধ নদী ভাঙ্গনের শিকার হয়। ফলে সেতুটি ঝূঁকিপূর্ণ হয়ে পড়ায় গত নভেম্বর থেকে পারিসা কনস্ট্রাকশন সেতুর পূর্ব পাড়ে ও মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশন পশ্চিম পাড়ে ২৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে সেতু রক্ষা স্থায়ী বাঁধ নির্মাণ শুরু করে। চলতি বছরের জুনের শেষ দিকে সেতু রক্ষা বাঁধের কাজ প্রায় সম্পন্ন হলেও এখনো বাঁধের বিভিন্ন অংশে কাজ চলছে। কিন্তু গত ২/৩ দিনে নদীতে পানি বেড়ে ও তীব্র স্রোতে পশ্চিম পাড়ের ২টি স্থানের প্রায় ৬০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে ও পূর্ব পাড়ের প্রায় ১০ মিটার বাঁধে ধস দেখা দিয়েছে । সংশ্লিষ্টদের ব্লক ফেলে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে দেখা গেছে। 
মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশনের সাইড ম্যানেজার আ. মান্নান শেখ বলেন, আমরা গত জুন মাসে বাঁধের কাজ শেষ করেছি। নদীর তলদেশে তীব্র ঘূর্ণস্রোত থাকায় বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। 
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী অখিল বিশ্বাস বলেন, স্রোতের কারণে বাঁধগুলোতে সমস্যা হচ্ছে । আমরা আগামীকাল (শনিবার) সরেজমিনে যেয়ে ব্যবস্থা নেবো। 
Read More ... »

শিবচরে ১০দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু : পাট ছাড়ানোর রিবনার বিতরণ

(১৫ জুলাই, ২০১০) :: আজ বৃহস্পতিবার থেকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ১০ দিন। এসময় ২শ’ কৃষকদের মাঝে পাট ছাড়ানোর রিবনার বিতরণ করা হয়।
সুত্র জানায়, দেশীয় ফলদ গাছের ব্যাপকতা বৃদ্ধি করতে ‘দেশী ফলে বেশি লাভ,খাদ্য পুষ্টির নাই অভাব’ স্লোগান নিয়ে শিবচরে ১০ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় ২০টি স্টল বসেছে। আজ সকালে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান প্রমুখ।
Read More ... »

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বন্ধ ক্রস চ্যানেলে ড্রেজিং শুরু

(১৫ জুলাই, ২০১০) :: নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে বন্ধ হয়ে যাওয়া মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ক্রস চ্যানেল সচল করতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রাথমিকভাবে শুরু হলেও মূলত আজ (বৃহস্পতিবার) বেলা ১২টা থেকে পুরোদমে ড্রেজিং শুরু করেছে একটি ড্রেজার। তবে নদীতে তীব্র স্রোত থাকায় জোয়ারের সময় ড্রেজিং কার্যক্রম বন্ধ থাকছে। 
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়, বন্ধ হয়ে যাওয়া হাজরা-কাঁঠালবাড়ি-মাওয়া চ্যানেলটি সচল করতে ৫৬ হাজার ঘনমিটার বালু উত্তোলনের লক্ষ্যে বিআইডব্লিউটিএর ডি-১৩৩৮ ড্রেজারটি বুধবার সন্ধ্যায় ড্রেজিং শুরু করে। এসময় নদীতে জোয়ার আসায় তীব্র স্রোতের কারণে ড্রেজিং বন্ধ করে দেয়া হয়। জোয়ারের প্রভাব কমলে আজ বেলা ১২টায় আবারো ড্রেজিং কার্যক্রম শুরু হয়। 
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ ) মাসুকুল হক বলেন, জোয়ারে তীব্র স্রোতের কারণে ড্রেজিং কার্যক্রম ব্যহত হচ্ছে। ড্রেজিংয়ের মাধ্যমে বন্ধ চ্যানেলটির ওয়ান ওয়ে চালু করতে প্রায় ১০ দিন লাগতে পারে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন