আজ সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে শিরিষ গাছের সাথে গলায় রশি বাঁধা কুদ্দুস নামের এক যুবক (৩২) এর লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সকালে সড়কের পাশে শিরিষ গাছে ঝুলন্ত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবকের সামনে সাদা রঙের একটি পিকআপ (ফরিদপুর-ড-১১-০০০৪) রাখা। নিহত কুদ্দুসের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি গ্রামে। তার পিতার নাম আব্দুল বারেক মৃধ। তার পরিবারের পক্ষ থেকে একে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবচর থানার ওসি আবদুল জলিল জানান, শুক্রবার সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের একটি পাকা সড়কের পাশে শিরিষ গাছের সাথে গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় একটি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
শিবচরে সেনাবাহিনীর নায়েক কুপিয়ে জখম করেছে পুলিশ কনেস্টবলকে
ছোটভাই সেনাবাহিনী অবসর প্রাপ্ত নায়েক আবু তালেব মুন্সী ধারালো ছুড়ি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে তার আপন বড়ভাই অবসরপ্রাপ্ত পুলিশ কনেস্টবল মোতালেব মুন্সী (৭০) কে। ঘটনাটি ঘটেছে গত গতকাল সন্ধ্যা ৭ টায় শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশ কনেস্টবল বড় ভাই মোতালেব মুন্সীর সাথে ছোটভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আবু তালেব মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় মোতালেব মুন্সী সরকারেরচর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পানের সময় ছোট ভাই আবু তালেব সহ আরো ৪/৫ জন দুর্বৃত্তরা উপর্যপরি ধারালো ছুরি দিয়ে মোতালেবকে কুপিয়ে জখম করে মৃত্যু ভেবে একটি দোকানের কাছে রেখে যায়। স্থানীয় দোকানদারেরা পরে তাকে মুমূর্ষু অবস্থায় শিবচর হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শিবচরে রাতের অন্ধকারে ৩ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
পাঁচ্চর ইউনিয়নের বাহিরচর গ্রামে মোহাম্মদ ফিরোজ মাদবরের বসতবাড়ির ভিটা থেকে পূর্ব শত্র“তার জের ধরে ৩ লক্ষ টাকা মূল্যের শিরিষ ও দেবদারু গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায়, উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহিরচর গ্রামের মোহাম্মদ ফিরোজ মাদবরের বসত ভিটা থেকে মধ্যরাতে আজিজুর রহমান, ইলিয়াছ আহমেদ ও হানিফ মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের শিরিষ ও দেবদারু গাছ কেটে নিয়ে যায়। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শিবচরে ব্র্যাকের পল্লী সমাজের সহযোগিতায় ৫০টি দুস্থ পরিবারের মধ্যে ঘর বিতরণ
শিবচর উপজেলার ১৮টি ইউনিয়নের দুস্থ পরিবারে মধ্যে ব্র্যাকের পল্লী সমাজের আর্থিক সহযোগিতায় ৫০টি অর্ধপাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। গত ১৫ দিন ধরে এই বসত ঘরের নির্মাণের কাজ শুরু হয়েছে।
জানা যায় ব্র্যাকের পল্লী সমাজের পক্ষ থেকে শিবচর উপজেলার নদী ভাঙ্গন ও অগ্নিকাণ্ডে তিগ্রস্ত পরিবারদের বসবাসের জন্য এই ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়। প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পল্লী সমাজের পাঁচ্চর শাখার প্রধান ওবায়দুর রহমান, পিওএসডি; সভা প্রধান মঞ্জুরী ও পল্লী সামাজের অন্যান্য সদস্যবৃন্দ।

শিবচর থেকে পাচার হওয়া দুই তরুণী ভারতের যৌনপল্লী থেকে ফিরে এসে থানায় মামলা : দুই পাচারকারী আটক
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মৃজারচর গ্রাম থেকে পাচার হওয়া দুই তরুণী ভারতের যৌনপল্লী থেকে ফিরে এসে থানায় মামলা করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত দুই পাচারকারীকে শিবচর থানার পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায় ২০০৮ সালের ১০ আগস্ট শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মৃজারচর গ্রামের হত দরিদ্র সেকান্দার মোল্যার কন্যা পপি (১৮) ও তার ছোটবোন হ্যাপি (১৬)-কে একই গ্রামের হাজেরা বেগম ও তার ছেলে দেওয়ান চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতের একটি যৌনপল্লীতে বিক্রি করে আসে। দুইবোন প্রায় এক বছর পরে কৌশলে যৌনপল্লী থেকে বেড়িয়ে বাংলাদেশে ফিরে আসে। আজ বৃহস্পতিবার বিকেলে শিবচর থানার ওসি আব্দুল জলিলের কাছে পাচার হাওয়া দুইবোন আশ্রয় নেয়। পরে ওসির সহযোগিতায় বড়বোন পপি বাদী হয়ে চারজনকে আসামি করে একটি পাচার মামলা দায়ের করে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকা হালিম মোল্যার স্ত্রী হাজেরা বেগম (৪০) ও তার ছেলে দেওয়ান (২২)-কে শিবচর থানার পুলিশ আজ সন্ধ্যায় বাঁশকান্দি মৃজারচর গ্রাম থেকে গ্রেফতার করে।

শিবচরে বৌভাত অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১১ জন
শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নে দৌলতপুর গ্রামের বর আবুল কাশেম মুন্সীর বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে এসে কনের পক্ষের মহিলাসহ ১১ জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।
জানা যায়, শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুটি মিয়া মুন্সীর ছেলে কাসেমের সাথে একই ইউনিয়নের রাজারচর মঙ্গল মাদবরকান্দি গ্রামের শওকত খানের মেয়ে লাবনীর সাথে বুধবার বিয়ে হয়ে। আজ বৃহস্পতিবার বিকেলে বরের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে বর ও কনের পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আহত হয় সামচু মাস্টার (৪০), সাইফুল হাওলাদার (৩৫), মনির মুন্সী (৫০), সাইদুল (৩৪), শওকত (৫২), মেরাজ হাওলাদার (২৮), ওয়াশিম (১১), ফয়সাল (১০), জাহানারা (৩২), ফাহিমা (২৫), রুবেল (১৮)। এদেরকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। কনেপক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।

শিবচরের দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল বেপারী ঢাকায় গ্রেফতার
ঢাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিবচরের বাবুল বেপারীকে (৩০) বুধবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশের একটি দল ঢাকা যায়। সেখানে র্যাবের সদস্যদের সহায়তায় বুধবার মধ্যরাতে ঢাকার যাত্রাবাড়ি দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবুল বেপারীকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিবচর থানায় আনা হয়েছে। সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল বেপারী শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি গ্রামের হাকিম বেপারীর ছেলে।

শিবচরে উৎরাইল হাট থেকে সুন্দরী কাঠ উদ্ধার
শিবচরে উৎরাইল হাট থেকে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা দুইটায় ১শ' ৬০ সিএফটি সুন্দরী কাঠ উদ্ধার করেছে। জানা যায়, র্যাব-৮ মাদারীপুরের এএসপি মাহমুদের নেতৃত্বে শিবচরের উৎরাইল হাটের কাঠপট্টি এলাকা থেকে বিভিন্ন দোকানে তল্লাসী চালিয়ে ১শ' ৬০ সিএফটি সুন্দরী কাঠ উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৩০ হাজার টাকা। কাঠ উদ্ধারের ঘটনায় কোন ব্যবসায়ী গ্রেফতার হয়নি। উদ্ধারকৃত কাঠগুলো শিবচর থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে দুই গ্রামবাসীর : মালামাল লুটসহ আহত ১১
বুধবার রাত ১১ টায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য দত্তপাড়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১১জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত মাজেদ মাদবর ও একই এলাকার ইলিয়াছ মাদবরের সাথে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র রাতে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ইলিয়াছ মাদবরের লোকজন মাজেদ মাদবর ও তার ছোটভাই সৌদি প্রবাসী লুৎফর মাদবরের ৩টি ঘরে লুটপাট ও ভাংচুর চালিয়ে ১৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা মাজেদ মাদবর (৪৮), সুজাদ (১৫), হেনা (২৭), আরবি (২২), আসমা (৪৫) কে ধারালো ছুড়ি দিয়ে জখম করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাজেদ মাদবরের গ্রুপ অপর পক্ষকে ধাওয়া করে ইলিয়াছ মাদবর (৪৫), বিজু মাদবর (১৮), উজ্জ্বল (২৫), ফয়জল হাওলাদার (৪৮), সুরা (২০) কে পিটিয়ে জখম করে। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে শিবচর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শিবচরে নৈশকোচ খাদে : অর্ধশতাধিক যাত্রী আহত
শুক্রবার রাত সাড়ে বারটায় ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা ইটের ভাটা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছে। বরগুনা থেকে সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ (যশোর-ব-০৭৬৫) ঢাকা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিবচরের বন্দরখোলা ইটের ভাটার কাছে একটি খাদে পড়ে যায়। এতে নজরুল (৩২), ফেরদৌসী (২৫), শিরিন (৩৫), সোহাগ (২৭), মহসিন মল্লিক (৪০), রুবি (৩৫), ইদ্রিস মৃধা (৩৫), ছবি (২৫), সুখি (১৭), নাসির (২৮), ফারুক (৪৫), আলমগীর (৩৫), আফজাল (৩৫), খলিল মুন্সী (৩০), রোকসানা (২৬), রতন সাহা (২৮), মজিবর (২৩), কাঞ্চন (৩৫), জোবাইদা (৪৮), বিথি (৬), অরুণাসাহা (১৭), সাহাবুদ্দিন (৪১), মাহফুজা (২৯), একরাম (২২), গোবিন্দ দাস (৭৪), নয়নতারা (৩৫), ইছামতি (২০), অলকা (১২), রেজাউল (২৫), তামিম (১৭), বিশাই মাল (৪৮), মোতালেব মুন্সী (৪১), জয়গুন নেছা (৩৫), আরজুবার (৩৮), রিজু (৭) আহত হয়। আহতদের শিবচর, ভাঙ্গা, ফরিদপুর ও বরিশাল হাসপাতালে ভর্তি করো হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি।
মাত্র আড়াই কিলোমিটার দীর্ঘ কাঁচিকাটা-গোলারবাজার-কালিখোলা সড়কটি সংস্কারের অভাবে এলাকাবাসীর দুর্ভোগ চরমে

শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পান ও সবজি চাষ সমৃদ্ধ এলাকা বলে খ্যাত কাঁচিকাটা গ্রামের কাঁচিকাটা-গোলারবাজার-কালিখোলা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমানে চলাচলে প্রায় অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এই সড়কটি প্রায় একশ' বছরের পুরাতন এবং এলাকার ঐতিহ্য বহন করে আসছে। সড়কটি উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত যা চান্দেরচর বাজার গ্রোথ সেন্টারের সাথে সরাসরি সংযুক্ত। এলাকার প্রায় ২৫ হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র পথ এই সড়কটি। মাত্র আড়াই কিলোমিটারের এই সড়কটির দেড় কিলোমিটার ইটের তৈরি বাকী এক কিলোমিটার কাঁচা মাটির। ইটের তৈরি অংশের স্থানে স্থানে ইট বিহীনসহ পুরো পথটি খানাখন্দে ভরা। যা বর্ষা মৌসুমে চলাচলে প্রায় অনুপোযোগী হয়ে পড়ে। 
পান ও সবজি চাষে প্রসিদ্ধ হওয়া সত্বেও এ রাস্তাটির বর্তমান অবস্থার কারণে এ অঞ্চলের চাষীরা তাদের উৎপাদিত কৃষিজ পণ্য উপজেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে ব্যর্থ হয়। ফলে চাষীরা অর্থনৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
কাঁচিকাটা-গোলারবাজার-কালিখোলা সড়কটি সংস্কারের দাবীতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ধর্না দিয়েও তার কোন প্রতিকার না পেয়ে স্থানীয়ভাবে মো. কামরুজ্জামান মিলনকে আহ্বায়ক, রতন কুমার পাল ও নান্নু সিপাইকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আজাদ হাওলাদারকে সদস্য সচিব করে ৫৮ সদস্য বিশিষ্ট সড়ক সংস্কার বাস্তবায়ন কমিটি গঠন করেছে। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কৃষিবিদ মো. কামরুজ্জামান মিলন জানান, সড়কটির আশু সংস্কারের দাবীতে তারা স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন। পরবর্তীতে পর্যায়ক্রমে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও আমরণ অনশনের মাধ্যমে সড়কটি সংস্কারের দাবী জানাবেন।

শিবচরে এক জেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বৃহস্পতিবার ভোর ৫টায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামের এক জেলেকে নৃশংসভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, আব্দুর রব মুন্সী (৪৫) নামে এক জেলে ভোররাতে বটতলা নদী থেকে মাছ ধরে তার বাড়ি চরবাচামারা ফেরার পথে রাস্তার পাশে ওৎ পেতে থাকা চিহ্নিত সন্ত্রাসী কোব্বাত আলী, চানমিয়া ও মজিবর পূর্ব শত্রুতার জের ধরে জেলেকে নদীর পাড়ে নৃশংসভাবে কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী জেলে আব্দুর রব মুন্সীকে রক্তাক্ত অবস্থায় প্রথমে শিবচর হাসপতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তার অবস্থা সংকটাপন্ন। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শিবচরে এক রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : ৭ লক্ষ টাকার মালামাল লুট
বুধবার মধ্যরাতে শিবচর উপজেলার বিভিন্ন গ্রামে ডাকাত দলেরা হানা দিয়ে ৫ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করেছে। এ সময় ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। জানা যায়, ১০/১২ জনের শসস্ত্র ডাকাতদল কাঁঠালবাড়ি ইউনিয়নে মাগুরখন্ড গ্রামের কালাম হাওলাদার, মোসলেম মৃধা, দাদন বেপারি ও দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের আসমত আলী মুন্সী ও শাহজাহান মিয়ার বাড়িতে কপাট ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ২৩ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইলসেটসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শিবচরে আওয়ামী লীগের দু'গ্রুপের বন্দুক-যুদ্ধ : মহিলাসহ তিনজন গুলিবিদ্ধ
শিবচরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবাদমান দু'গ্রুপের বন্দুক-যুদ্ধে মহিলাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটায় মাদবরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে। জানা যায়, শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের ছোটভাই সামসুল আলম বকুল হাওলাদারের সাথে একই গ্রাম মাদবরচর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতি হাওলাদারের সহিত দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বকুল হাওলাদার ও মতি হাওলাদারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দু'গ্রুপের মধ্যে বন্দুক-যুদ্ধ ছড়িয়ে পড়লে আইয়ুব আলী হাওলাদার (৩৫), সোহাগ হাওলাদার (২২), সাথি আক্তার (১৭) গুলিবিদ্ধ হয়। আহতদের শিবচর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবচর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রাখারা জন্য দু'গ্রুপের বকুল হাওলাদার ও মিন্টু হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রামটি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
কুতুবপুর বাজারে পাটের গুদামে আগুন : ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
আজ (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় শিবচর উপজেলার কুতুবপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৭শ' মণের একটি পাটের গোলা পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। জানা যায়, কুতুবপুর বাজারে সরকারি একটি টল-ঘরে পাট ব্যবসায়ী আমিন উদ্দিন মাদবর, লতিফ বেপারি, মো. চান মিয়া মোল্লা, শুকুর বেপারি ৭শ' ৫০ মণ পাট বিক্রির জন্য গোলা করে রাখে। শনিবার রাতে রহস্যজনকভাবে গোলাটিতে আগুন লাগলে স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ৩ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়। ব্যবসায়ীরা ঘটনাটি নাশকতা বলে উল্লেখ করেছেন।
Subscribe to:
Posts (Atom)