সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label সন্ত্রাসী. Show all posts
Showing posts with label সন্ত্রাসী. Show all posts

পাঁচ্চরে নৈশপ্রহরীকে কুপিয়ে জখম : গ্রেফতার ১

(৮ জুলাই, ২০১০) :: উপজেলার পাঁচ্চর বাজারের নৈশপ্রহরী মো. রাজন খান (৪৫) কে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসীরা। ঘটনার সাথে জড়িত থাকায় এলাকাবাসী একজনকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 
একাধিক সূত্র জানায়, গতকাল (বুধবার) রাতে শিবচর থানার এসআই আনোয়ার হোসেন পাঁচ্চরে চোরাই মটরসাইকেল ও এক চোরের সন্ধানে গেলে নৈশপ্রহরী রাজন খান পুলিশকে সহযোগিতা করে। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে রাতে রাজন খান পাঁচ্চর বাজারে পাহারা দেয়ার সময় সাত-আট জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে নৈশপ্রহরীকে এলোপাতারিভাবে কুপিয়ে রাস্তার পাশে মৃত ভেবে ফেলে রেখে যায়। আহতকে আশংকাজনক অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এসআই আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতে চোরাই মটরসাইকেল ও চোরের সন্ধানে গেলে প্রহরী রাজন আমাদের সহযোগিতা করেছিল। এতে ক্ষিপ্ত হয়েই রিকন,মাহাবুবসহ সন্ত্রাসীরা রাজনের উপর হামলা চালায়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাহাবুব খালাসী (২৫) কে গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি। এ ব্যাপারে শিবচর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

শিবচরে ট্রিপল মার্ডারসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

আজ সকালে ফতুল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরপুর গ্রাম থেকে ট্রিপল মার্ডারসহ ১৩ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ফিরোজ চৌধুরী (৩৫)কে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ফিরোজ চৌধুরীর নামে ৩টি মার্ডার, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপন থাকায় তাকে আজ সকালে ফতুল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের কাদিরপুর গ্রামের ইউসুফ মাদবরের বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফিরোজ চৌধুরী শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের আদম আলী চৌধুরীর ছেলে।
Read More ... »

শিবচর থেকে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

শিবচর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টায় নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার ৩টি রাউন্ড গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছে
চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামে আজ দুপুরে চরমপন্থীদের উপস্থিতি টের পেয়ে শিবচর থানার ওসি আবদুল জলিলের নেতৃত্বে এসআই শেখ আবদুল্লাহ, এসআই মনির এএসআই মোবারকের একটি পুলিশ দল ঘণ্টা অভিযান চালায় সময় রমিজ ভূইয়ার সেকেন্ড ইন কমান্ড চরমপন্থী নেতা হাসা ভূইয়া (৩৫), জাহাঙ্গীর বেপারী (২২), রফিক ভূইয়া (৩০) মাহাবুব ভূইয়া (২২)কে আটক করেতাদের জবানবন্দির ভিত্তিতে হাসা ভূইয়ার ঘরে তল্লাসি চালিয়ে ১টি বিদেশী রিভলবার রাউন্ড গুলি উদ্ধার করেআটককৃতদের নামে শিবচর থানায় অস্ত্র, ডাকাতি খুনসহ ৫টি মামলা রয়েছে
Read More ... »

শিবচরের দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল বেপারী ঢাকায় গ্রেফতার

ঢাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিবচরের বাবুল বেপারীকে (৩০) বুধবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশের একটি দল ঢাকা যায়। সেখানে র‌্যাবের সদস্যদের সহায়তায় বুধবার মধ্যরাতে ঢাকার যাত্রাবাড়ি দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবুল বেপারীকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিবচর থানায় আনা হয়েছে। সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল বেপারী শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি গ্রামের হাকিম বেপারীর ছেলে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন