মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামে বিকেলে ক্ষেতে আখ কাটার সময় দুই কৃষককে পূর্ব শত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। জানা যায়, শিবচর উপজেলার মাদবরচর লপ্তিকান্দি গ্রামে কৃষক বাচ্চু বেপারী (৪৫) ও তার ছোটভাই শহিদ বেপারী (৩৬) তাদের নিজ ক্ষেতে আখ কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী জলিল আকন, মালেক আকন, কালাম আকন সহ আরো ৪/৫ জন সন্ত্রাসী সহোদর দুই কৃষককে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আখ ক্ষেতে রেখে যায়। পরে এলাকাবাসী তাদের আর্ত্মচিৎকারে এগিয়ে এসে দুইজনকে মুমূর্ষু অবস্থায় শিবচর হাসপাতালে ভর্তি কর। আহতরা আশংকাজনক বিধায় ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Showing posts with label সন্ত্রাস. Show all posts
Showing posts with label সন্ত্রাস. Show all posts
শিবচরে সেনাবাহিনীর নায়েক কুপিয়ে জখম করেছে পুলিশ কনেস্টবলকে
ছোটভাই সেনাবাহিনী অবসর প্রাপ্ত নায়েক আবু তালেব মুন্সী ধারালো ছুড়ি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে তার আপন বড়ভাই অবসরপ্রাপ্ত পুলিশ কনেস্টবল মোতালেব মুন্সী (৭০) কে। ঘটনাটি ঘটেছে গত গতকাল সন্ধ্যা ৭ টায় শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশ কনেস্টবল বড় ভাই মোতালেব মুন্সীর সাথে ছোটভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আবু তালেব মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় মোতালেব মুন্সী সরকারেরচর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পানের সময় ছোট ভাই আবু তালেব সহ আরো ৪/৫ জন দুর্বৃত্তরা উপর্যপরি ধারালো ছুরি দিয়ে মোতালেবকে কুপিয়ে জখম করে মৃত্যু ভেবে একটি দোকানের কাছে রেখে যায়। স্থানীয় দোকানদারেরা পরে তাকে মুমূর্ষু অবস্থায় শিবচর হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Subscribe to:
Posts (Atom)