সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচর থেকে পাচার হওয়া দুই তরুণী ভারতের যৌনপল্লী থেকে ফিরে এসে থানায় মামলা : দুই পাচারকারী আটক

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মৃজারচর গ্রাম থেকে পাচার হওয়া দুই তরুণী ভারতের যৌনপল্লী থেকে ফিরে এসে থানায় মামলা করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত দুই পাচারকারীকে শিবচর থানার পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায় ২০০৮ সালের ১০ আগস্ট শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মৃজারচর গ্রামের হত দরিদ্র সেকান্দার মোল্যার কন্যা পপি (১৮) ও তার ছোটবোন হ্যাপি (১৬)-কে একই গ্রামের হাজেরা বেগম ও তার ছেলে দেওয়ান চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতের একটি যৌনপল্লীতে বিক্রি করে আসে। দুইবোন প্রায় এক বছর পরে কৌশলে যৌনপল্লী থেকে বেড়িয়ে বাংলাদেশে ফিরে আসে। আজ বৃহস্পতিবার বিকেলে শিবচর থানার ওসি আব্দুল জলিলের কাছে পাচার হাওয়া দুইবোন আশ্রয় নেয়। পরে ওসির সহযোগিতায় বড়বোন পপি বাদী হয়ে চারজনকে আসামি করে একটি পাচার মামলা দায়ের করে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকা হালিম মোল্যার স্ত্রী হাজেরা বেগম (৪০) ও তার ছেলে দেওয়ান (২২)-কে শিবচর থানার পুলিশ আজ সন্ধ্যায় বাঁশকান্দি মৃজারচর গ্রাম থেকে গ্রেফতার করে।
Read More ... »

শিবচরে বৌভাত অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১১ জন

শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নে দৌলতপুর গ্রামের বর আবুল কাশেম মুন্সীর বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে এসে কনের পক্ষের মহিলাসহ ১১ জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।
জানা যায়, শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুটি মিয়া মুন্সীর ছেলে কাসেমের সাথে একই ইউনিয়নের রাজারচর মঙ্গল মাদবরকান্দি গ্রামের শওকত খানের মেয়ে লাবনীর সাথে বুধবার বিয়ে হয়ে। আজ বৃহস্পতিবার বিকেলে বরের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে বর ও কনের পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আহত হয় সামচু মাস্টার (৪০), সাইফুল হাওলাদার (৩৫), মনির মুন্সী (৫০), সাইদুল (৩৪), শওকত (৫২), মেরাজ হাওলাদার (২৮), ওয়াশিম (১১), ফয়সাল (১০), জাহানারা (৩২), ফাহিমা (২৫), রুবেল (১৮)। এদেরকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। কনেপক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।
Read More ... »

শিবচরের দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল বেপারী ঢাকায় গ্রেফতার

ঢাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিবচরের বাবুল বেপারীকে (৩০) বুধবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশের একটি দল ঢাকা যায়। সেখানে র‌্যাবের সদস্যদের সহায়তায় বুধবার মধ্যরাতে ঢাকার যাত্রাবাড়ি দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবুল বেপারীকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিবচর থানায় আনা হয়েছে। সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল বেপারী শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি গ্রামের হাকিম বেপারীর ছেলে।
Read More ... »

শিবচরে উৎরাইল হাট থেকে সুন্দরী কাঠ উদ্ধার

শিবচরে উৎরাইল হাট থেকে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা দুইটায় ১শ' ৬০ সিএফটি সুন্দরী কাঠ উদ্ধার করেছে। জানা যায়, র‌্যাব-৮ মাদারীপুরের এএসপি মাহমুদের নেতৃত্বে শিবচরের উৎরাইল হাটের কাঠপট্টি এলাকা থেকে বিভিন্ন দোকানে তল্লাসী চালিয়ে ১শ' ৬০ সিএফটি সুন্দরী কাঠ উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৩০ হাজার টাকা। কাঠ উদ্ধারের ঘটনায় কোন ব্যবসায়ী গ্রেফতার হয়নি। উদ্ধারকৃত কাঠগুলো শিবচর থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Read More ... »

শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে দুই গ্রামবাসীর : মালামাল লুটসহ আহত ১১

বুধবার রাত ১১ টায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য দত্তপাড়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১১জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত মাজেদ মাদবর ও একই এলাকার ইলিয়াছ মাদবরের সাথে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র রাতে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ইলিয়াছ মাদবরের লোকজন মাজেদ মাদবর ও তার ছোটভাই সৌদি প্রবাসী লুৎফর মাদবরের ৩টি ঘরে লুটপাট ও ভাংচুর চালিয়ে ১৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা মাজেদ মাদবর (৪৮), সুজাদ (১৫), হেনা (২৭), আরবি (২২), আসমা (৪৫) কে ধারালো ছুড়ি দিয়ে জখম করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাজেদ মাদবরের গ্রুপ অপর পক্ষকে ধাওয়া করে ইলিয়াছ মাদবর (৪৫), বিজু মাদবর (১৮), উজ্জ্বল (২৫), ফয়জল হাওলাদার (৪৮), সুরা (২০) কে পিটিয়ে জখম করে। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে শিবচর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More ... »

শিবচরে নৈশকোচ খাদে : অর্ধশতাধিক যাত্রী আহত

শুক্রবার রাত সাড়ে বারটায় ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা ইটের ভাটা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছে। বরগুনা থেকে সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ (যশোর-ব-০৭৬৫) ঢাকা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিবচরের বন্দরখোলা ইটের ভাটার কাছে একটি খাদে পড়ে যায়। এতে নজরুল (৩২), ফেরদৌসী (২৫), শিরিন (৩৫), সোহাগ (২৭), মহসিন মল্লিক (৪০), রুবি (৩৫), ইদ্রিস মৃধা (৩৫), ছবি (২৫), সুখি (১৭), নাসির (২৮), ফারুক (৪৫), আলমগীর (৩৫), আফজাল (৩৫), খলিল মুন্সী (৩০), রোকসানা (২৬), রতন সাহা (২৮), মজিবর (২৩), কাঞ্চন (৩৫), জোবাইদা (৪৮), বিথি (৬), অরুণাসাহা (১৭), সাহাবুদ্দিন (৪১), মাহফুজা (২৯), একরাম (২২), গোবিন্দ দাস (৭৪), নয়নতারা (৩৫), ইছামতি (২০), অলকা (১২), রেজাউল (২৫), তামিম (১৭), বিশাই মাল (৪৮), মোতালেব মুন্সী (৪১), জয়গুন নেছা (৩৫), আরজুবার (৩৮), রিজু (৭) আহত হয়। আহতদের শিবচর, ভাঙ্গা, ফরিদপুর ও বরিশাল হাসপাতালে ভর্তি করো হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি।
Read More ... »

মাত্র আড়াই কিলোমিটার দীর্ঘ কাঁচিকাটা-গোলারবাজার-কালিখোলা সড়কটি সংস্কারের অভাবে এলাকাবাসীর দুর্ভোগ চরমে


শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পান ও সবজি চাষ সমৃদ্ধ এলাকা বলে খ্যাত কাঁচিকাটা গ্রামের কাঁচিকাটা-গোলারবাজার-কালিখোলা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমানে চলাচলে প্রায় অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এই সড়কটি প্রায় একশ' বছরের পুরাতন এবং এলাকার ঐতিহ্য বহন করে আসছে। সড়কটি উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত যা চান্দেরচর বাজার গ্রোথ সেন্টারের সাথে সরাসরি সংযুক্ত। এলাকার প্রায় ২৫ হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র পথ এই সড়কটি। মাত্র আড়াই কিলোমিটারের এই সড়কটির দেড় কিলোমিটার ইটের তৈরি বাকী এক কিলোমিটার কাঁচা মাটির। ইটের তৈরি অংশের স্থানে স্থানে ইট বিহীনসহ পুরো পথটি খানাখন্দে ভরা। যা বর্ষা মৌসুমে চলাচলে প্রায় অনুপোযোগী হয়ে পড়ে।
পান ও সবজি চাষে প্রসিদ্ধ হওয়া সত্বেও এ রাস্তাটির বর্তমান অবস্থার কারণে এ অঞ্চলের চাষীরা তাদের উৎপাদিত কৃষিজ পণ্য উপজেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে ব্যর্থ হয়। ফলে চাষীরা অর্থনৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
কাঁচিকাটা-গোলারবাজার-কালিখোলা সড়কটি সংস্কারের দাবীতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ধর্না দিয়েও তার কোন প্রতিকার না পেয়ে স্থানীয়ভাবে মো. কামরুজ্জামান মিলনকে আহ্বায়ক, রতন কুমার পাল ও নান্নু সিপাইকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আজাদ হাওলাদারকে সদস্য সচিব করে ৫৮ সদস্য বিশিষ্ট সড়ক সংস্কার বাস্তবায়ন কমিটি গঠন করেছে। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কৃষিবিদ মো. কামরুজ্জামান মিলন জানান, সড়কটির আশু সংস্কারের দাবীতে তারা স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন। পরবর্তীতে পর্যায়ক্রমে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও আমরণ অনশনের মাধ্যমে সড়কটি সংস্কারের দাবী জানাবেন।
Read More ... »

শিবচরে এক জেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

বৃহস্পতিবার ভোর ৫টায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামের এক জেলেকে নৃশংসভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, আব্দুর রব মুন্সী (৪৫) নামে এক জেলে ভোররাতে বটতলা নদী থেকে মাছ ধরে তার বাড়ি চরবাচামারা ফেরার পথে রাস্তার পাশে ওৎ পেতে থাকা চিহ্নিত সন্ত্রাসী কোব্বাত আলী, চানমিয়া ও মজিবর পূর্ব শত্রুতার জের ধরে জেলেকে নদীর পাড়ে নৃশংসভাবে কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী জেলে আব্দুর রব মুন্সীকে রক্তাক্ত অবস্থায় প্রথমে শিবচর হাসপতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তার অবস্থা সংকটাপন্ন। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More ... »

শিবচরে এক রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : ৭ লক্ষ টাকার মালামাল লুট

বুধবার মধ্যরাতে শিবচর উপজেলার বিভিন্ন গ্রামে ডাকাত দলেরা হানা দিয়ে ৫ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করেছে। এ সময় ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। জানা যায়, ১০/১২ জনের শসস্ত্র ডাকাতদল কাঁঠালবাড়ি ইউনিয়নে মাগুরখন্ড গ্রামের কালাম হাওলাদার, মোসলেম মৃধা, দাদন বেপারি ও দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের আসমত আলী মুন্সী ও শাহজাহান মিয়ার বাড়িতে কপাট ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ২৩ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইলসেটসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
Read More ... »

শিবচরে আওয়ামী লীগের দু'গ্রুপের বন্দুক-যুদ্ধ : মহিলাসহ তিনজন গুলিবিদ্ধ

শিবচরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবাদমান দু'গ্রুপের বন্দুক-যুদ্ধে মহিলাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটায় মাদবরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে। জানা যায়, শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের ছোটভাই সামসুল আলম বকুল হাওলাদারের সাথে একই গ্রাম মাদবরচর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতি হাওলাদারের সহিত দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বকুল হাওলাদার ও মতি হাওলাদারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দু'গ্রুপের মধ্যে বন্দুক-যুদ্ধ ছড়িয়ে পড়লে আইয়ুব আলী হাওলাদার (৩৫), সোহাগ হাওলাদার (২২), সাথি আক্তার (১৭) গুলিবিদ্ধ হয়। আহতদের শিবচর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবচর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রাখারা জন্য দু'গ্রুপের বকুল হাওলাদার ও মিন্টু হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রামটি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
Read More ... »

কুতুবপুর বাজারে পাটের গুদামে আগুন : ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আজ (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় শিবচর উপজেলার কুতুবপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৭শ' মণের একটি পাটের গোলা পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। জানা যায়, কুতুবপুর বাজারে সরকারি একটি টল-ঘরে পাট ব্যবসায়ী আমিন উদ্দিন মাদবর, লতিফ বেপারি, মো. চান মিয়া মোল্লা, শুকুর বেপারি ৭শ' ৫০ মণ পাট বিক্রির জন্য গোলা করে রাখে। শনিবার রাতে রহস্যজনকভাবে গোলাটিতে আগুন লাগলে স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ৩ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়। ব্যবসায়ীরা ঘটনাটি নাশকতা বলে উল্লেখ করেছেন।
Read More ... »

প্রথমে মোবাইল চুরি, পরে টাকা ছিনতাই : প্রতিবাদ করতে গিয়ে মালামাল হারানো ব্যক্তিকে গণধোলাই

শিবচরে মোবাইল চুরির ঘটনা ঘটায় এর প্রতিবাদ করতে গিয়ে ছিনতাই হলো ৩ হাজার টাকা। শেষে সংঘবদ্ধ চোরের-দল মালামাল হারানো ব্যক্তি সিদ্দিক বেপারিকে দিয়েছে গণধোলাই। ঘটনাটি ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর বাজার এলাকায়। জানা যায়, বাহাদুরপুর খানাকান্দি গ্রামের সিদ্দিক বেপারি বাহাদুরপুর বাজারে একটি সেলুনে বসে চুল কাটাতে থাকে। এ সময়ে তার শার্টের পকেটে থাকা একটি মোবাইল সেট পাঁচ্চর-দক্ষিণকান্দি এলাকার মন্টু শীলের ছেলে বিশু শীল (২৫) চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোবাইলটি বিশুর কাছে দেখে সিদ্দিক তাকে চোর বলে গালমন্দ শুরু করে। এ ঘটনার জের ধরে বিশুর সহযোগী ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে সিদ্দিক বেপারির মানিব্যাগে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। মালামাল হারানো ব্যক্তি সিদ্দিক চুরির প্রতিবাদ করতে গেলে তাকে লাঠি দিয়ে বেধরক পিটিয়েছে চোরের-দল। চোরের-দল এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয় মাতুব্বরেরা ঘটনাটি ধামাচাপা দেওযার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় ইউপি মেম্বর নুরুল ইসলাম মুন্সির সাথে যোগাযোগ করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল সেট চোরের কাছ থেকে উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে শিবচর থানায় সিদ্দিক বেপারি বাদি হয়ে একটি লিখিত অভিযোগে দায়ের করেছে।
Read More ... »

শিরুয়াইল বাজারে অগ্নিকাণ্ড : ৮ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত

বৃহস্পতিবার রাত ১টায় শিবচর উপজেলার শিরুয়াইল বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকানসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত হয়েছে। জানা যায়, মধ্যরাতে আক্কাস বেপারির মুদি দোকানে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ছাত্তার বেপরীর ১টি জুতার দোকান ও আক্কাস বেপারির অন্য ১টি কসমেটিক্সের দোকান সম্পূর্ণ ভস্মীভুত হয়। স্থানীয় ব্যবসায়ীরা দু'ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষাধিক টাকা।
Read More ... »

শিবচরে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ : ধাওয়া করে ইউনিয়ন সেক্রেটারিকে লাঞ্ছিত

শিবচর উপজেলার চর জানাজাত ইউনিয়ন শাখার বিএনপি সেক্রেটারি শাহজাহান মিনাকে লাঞ্ছিত করেছে তার প্রতিপক্ষ কর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় চর জানাজাত ছিরু চৌধুরীর হাট এলাকায়। জানা যায়, শিবচর বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গত ৮ সেপ্টেম্বর শাহজাহান মিনাকে চর জানাজাত ইউনিয়নের সেক্রেটারি ঘোষণা করা হয়। বিএনপি'র অপর গ্রুপ আমজাদ বেপারির সমর্থকেরা এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে ছিরু চৌধুরীর হাটের একটি চায়ের দোকানে শাহজাহান মিনাকে লাঞ্ছিত করে। তারা সেক্রেটারির পদ থেকে শাহজাহান মিনাকে অপসারণ করে আমজাদ বেপারিকে সেক্রেটারি দাবী করে স্লোগান দেয়।
Read More ... »

আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার দুপুরে শিবচর থানার পুলিশ শিরুয়াইল ইউনিয়নের সিপাইকান্দি এলাকায় আড়িয়াল খাঁ নদের কাশবন থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। জানা যায়, এলাকাবাসী আড়িয়াল খাঁ নদের কাশবনের কাছে অজ্ঞাত যুবকের লাশটি ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে মাদারিপুর মর্গে প্রেরণ করেছে। অজ্ঞাত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন