সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label ছিনতাই. Show all posts
Showing posts with label ছিনতাই. Show all posts

শিবচরে সিরাজগঞ্জের ছিনতাইকৃত ট্রাক উদ্ধার

ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া থেকে আজ ছিনতাইকৃত একটি ট্রাক উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আসাদ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দত্তপাড়া এলাকায় আজ সকালে একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৭৩০৯) পাশে কতিপয় মানুষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। এসময় পুলিশ ট্রাকটির কাছাকাছি গেলে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকের সাথে কাউকে খুঁজে না পেয়ে ট্রাকের পিছনে লেখা নাম্বারটিতে যোগাযোগ করে জানা যায় ট্রাকটি সয়াবিন তেল বোঝাই অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর কাছ থেকে গত শনিবার রাতে ছিনতাই হয়েছিল। ট্রাকটিকে উদ্ধার করে পাঁচ্চর ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকটি রংপুরের আঙ্গুর মিয়ার মালিকানাধীন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। 
Read More ... »

শিবচরে ২০ হাজার টাকা ছিনতাই, কৃষককে কুপিয়ে জখম

শিবচরে হালের বলদ কেনার জন্য টাকা নিয়ে হাটে যাওয়ার সময় সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা ২০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে। এসময় ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে হালেম খাঁ (৫০) নামে এক কৃষককে। তাকে প্রথমে শিবচর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পাঁচ্চর মৃধাকান্দি গ্রামে। কৃষক হালেম খাঁ মঙ্গলবার সকালে চর বাচামারা গ্রাম থেকে হালের বদল কেনার উদ্দেশ্যে উৎরাইল হাটে রওয়ানা করে। এসময় পাঁচ্চর মৃধাকান্দি এলাকায় রাস্তার পাশে ওৎ পেতে থাকা শহিদ শরিফ, সুমন শরিফ, লোকমান শরিফ, বারেক মৃধাসহ আরো ৪/৫ জন দুর্বৃত্ত হালেম খাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে। কৃষক আর্ত্মচিৎকার শুরু করলে দৃর্বুত্তরা তাকে এলোপাথারিভাবে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে শিববচর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
Read More ... »

প্রথমে মোবাইল চুরি, পরে টাকা ছিনতাই : প্রতিবাদ করতে গিয়ে মালামাল হারানো ব্যক্তিকে গণধোলাই

শিবচরে মোবাইল চুরির ঘটনা ঘটায় এর প্রতিবাদ করতে গিয়ে ছিনতাই হলো ৩ হাজার টাকা। শেষে সংঘবদ্ধ চোরের-দল মালামাল হারানো ব্যক্তি সিদ্দিক বেপারিকে দিয়েছে গণধোলাই। ঘটনাটি ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর বাজার এলাকায়। জানা যায়, বাহাদুরপুর খানাকান্দি গ্রামের সিদ্দিক বেপারি বাহাদুরপুর বাজারে একটি সেলুনে বসে চুল কাটাতে থাকে। এ সময়ে তার শার্টের পকেটে থাকা একটি মোবাইল সেট পাঁচ্চর-দক্ষিণকান্দি এলাকার মন্টু শীলের ছেলে বিশু শীল (২৫) চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোবাইলটি বিশুর কাছে দেখে সিদ্দিক তাকে চোর বলে গালমন্দ শুরু করে। এ ঘটনার জের ধরে বিশুর সহযোগী ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে সিদ্দিক বেপারির মানিব্যাগে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। মালামাল হারানো ব্যক্তি সিদ্দিক চুরির প্রতিবাদ করতে গেলে তাকে লাঠি দিয়ে বেধরক পিটিয়েছে চোরের-দল। চোরের-দল এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয় মাতুব্বরেরা ঘটনাটি ধামাচাপা দেওযার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় ইউপি মেম্বর নুরুল ইসলাম মুন্সির সাথে যোগাযোগ করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল সেট চোরের কাছ থেকে উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে শিবচর থানায় সিদ্দিক বেপারি বাদি হয়ে একটি লিখিত অভিযোগে দায়ের করেছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন