সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label হামলা. Show all posts
Showing posts with label হামলা. Show all posts

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ॥ ৬ ঘণ্টা ট্রাক পারাপার বন্ধ, ৪ আনসার সদস্য প্রত্যাহার

চাঁদার মাধ্যমে সিরিয়াল ভাঙ্গাকে কেন্দ্র করে আনসারদের হামলায় এক ট্রাক চালক আহত হওয়ার ঘটনায় আজ দু’ঘণ্টা শিবচরের ঢাকা-খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে রাখে ট্রাক শ্রমিকরা।
এলাকাবাসী ও ট্রাক শ্রমিকরা জানায়, শিবচরের কাওড়াকান্দি ঘাটের বাঁশকল এলাকায় আজ মঙ্গলবার সকালে বড় অংকের চাঁদার মাধ্যমে পেছনের ৩টি ট্রাক সিরিয়াল ভেঙ্গে ফেরিতে উঠায় আনসার ও বিআইডব্লিউটিসির স্টাফরা। এসময় পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকগুলোর শ্রমিকরা প্রতিবাদ করলে দায়িত্বরত আনসার, স্থানীয় দোকানীরা ক্ষুব্ধ শ্রমিকদের উপর হামলা চালায়। হামলায় ট্রাক ড্রাইভার এনায়েত হোসেন (৪৫) গুরুতর আহত হয়। ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৬ টায় ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচাল বন্ধ করে দেয়। এসময় শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে দায়িত্বরত ৪ আনসার সদস্য মো. সোহেল, আবুল কালাম, মো. জুলহাস, মনির হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে থানায় নিয়ে আসে ও আহত শ্রমিক এনায়েত হোসেন (৪৫) শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ড্রাইভার এনায়েত হোসেন বলেন, আনসার ও বিআইডব্লিউটিসির স্টাফদের চাঁদাবাজির মাধ্যমে সিরিয়াল ভাঙ্গার প্রতিবাদ করায় ও চাঁদা না দেয়ায় ওরা আমাকে মারধর করে ৩ হাজার সাতশ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, পরিস্থিতি শান্ত করতে ৪ আনসার ও আহত ড্রাইভারকে থানায় আনা হয়েছিল। দুপুরে দু’পক্ষের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
Read More ... »

স্পীডবোট শ্রমিকদের হামলায় ফেরি ভাংচুর : মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ফেরি স্টাফরা

স্পীডবোট শ্রমিকরা হামলা চালিয়ে একটি ফেরি ভাংচুর ও ৪ ফেরি স্টাফকে আহত করার ঘটনায় আজ রোববার রাত ৮টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ফেরি স্টাফরা। ফলে উভয় ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়েছে।
বাংলাদেশ ইনল্যাল্ড মাস্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও রো রো ফেরি শাহ মখদুমের মাস্টার ইনচার্জ ইদ্রিস হোসেন সিরাজী জানান, আজ সকালে মাওয়া ২নং ফেরি ঘাটে কে-টাইপ ফেরি যমুনা ঘাটে ভেড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী স্পীডবোট ঘাটে রাখা ২টি স্পীডবোটকে ধাক্কা দেয়। এতে স্পীডবোট স্টাফরা প্তি হয়ে যমুনা ফেরিটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। স্পীডবোট স্টাফদের হামলায় যমুনা ফেরির মাস্টার ইনচার্জ মো. শাজাহান মিয়াসহ অন্য ৩ স্টাফ শাহ জামাল, ফয়জুল্লাহ ও ইব্রাহিম গুরুতর আহত হয়। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই সূত্রধরে আজ রাত ৮টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে তারা জানান।
মাওয়া সীবোট মালিক সমিতির সভাপতি বাবুল ঢালী বলেন, সকালে ফেরির ধাক্কায় ৪টি স্পীডবোটের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষুব্ধ হয়ে স্পীডবোট স্টাফরা ফেরির মাস্টারসহ কয়েকজনকে মারপিট করেছে। মূলত এ ঘটনার জন্য স্পীডবোট চালকরাই দায়ী। ওরা স্পীডবোটগুলো ফেরি পল্টুনের সাথে বেঁধে রাখার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্পীডবোট স্টাফদের হামলার জের ধরে ফেরির বিভিন্ন শ্রমিক সংগঠন সন্ধ্যার পর থেকে এ ধর্মঘট শুরু করেছে।
Read More ... »

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের প্রতিবাদে শিবচরে ছাত্রলীগের মিছিল থেকে জামায়াত নেতার লাইব্রেরি ভাংচুর : এক শিক্ষক লাঞ্ছিত

ছাত্র শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহতের ঘটনার প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যায় শিবচর পৌর বাজারে ছাত্রলীগের মিছিল থেকে ক্ষুব্ধ কর্মীরা জামায়াত ইসলামীর নেতার একটি লাইব্রেরিতে হামলা চালিয়েছে। এসময় জামায়াত ইসলামীর সাবেক রোকন সদস্য স্থানীয় আল বাইতুল মামুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবুল বাশারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ছাত্রলীগের কর্মীরা। সূত্র জানায়, সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল থেকে বিক্ষুব্ধ কর্মীরা পৌর বাজারের জামায়াত নেতা আ. আজিজ খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রফেসর লাইব্রেরিতে হামলা চালিয়ে ভাংচুর চালায়।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন