সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label মানবিক সাহায্য. Show all posts
Showing posts with label মানবিক সাহায্য. Show all posts

এ যেন মৃত্যুর জন্য অপেক্ষা !

ধার করা টাকা ফুরিয়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরৎ নিয়ে আসা হয়েছে নিজ দেহে কিরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী শিবচর পৌরসভার ভ্যানচালকের মেয়ে লাবনী আক্তারকে(২০)। 
ঢাকা মেডিকেলে নেয়ার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে লাবনী। বিমর্ষ অসহায় পরিবারটিতে যেন মৃত্যুর জন্যই অপেক্ষা চলছে। 
পারিবারিক সূত্র জানায়, শিবচর পৌর এলাকার যাদুয়ারচর এলাকার ভ্যানচালক নুরুল ইসলাম বাসারের বড় মেয়ে লাবনী আক্তারের সাথে নিকটাত্মীয় রংপুরের চিলমাড়ি এলাকার মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে মোবাইলে প্রেম চলছিল। এরই সূত্র ধরে গত ১৫ দিন আগে মোহাম্মদ আলী লাবনীদের বাড়িতে বেড়াতে আসে। ৫ দিন অবস্থানের পর মোহাম্মদ আলী তার কর্মস্থল ঢাকায় ফিরে যায়। কিন্তু লাবনী আক্তার ও মোহাম্মদ আলীর চলাফেরায় সন্দেহ হলে গত শুক্রবার (৫ মার্চ) অভিভাবকরা লাবনীর মোবাইল সেটটি নিয়ে যায় ও বাড়িতে কলহ হয়। এরই সূত্র ধরে গত মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় নিজ বাড়ির উঠানে নিজ শরীরে আগুন ধরিয়ে দেয়। আগুন শরীরে ছড়িয়ে পড়লে তার আর্ত্মচিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে। বুধবার দুপুরের মধ্যে লাবনীর শারীরিক অবস্থার উন্নতি ঘটে। কিন্তু সাথে নেয়া ধার করা ১০ হাজার টাকা ফুরিয়ে যাওয়ায় উপায় না পেয়ে অসহায় পরিবারটি রাতেই লাবনীকে নিয়ে আসে শিবচরে। স্থানীয়ভাবে হাসপাতালে তিলের তেল ও কেঁচোর তেল দিয়ে লাবনীকে বাঁচানোর চেষ্টা চলছে। হাতের রগ চিহ্ণিত করতে না পারায় স্যালাইন দেয়া যাচ্ছে না। 
লাবনী মৃদু কণ্ঠে বলেন, আমার বাঁচতে ইচ্ছা করে। আমাকে বাঁচান। 
লাবনীর মা রুবিহা বলেন, আমার কইলজার টুকরা আমার সামনেই মইরা যাইতাছে। টাকার অভাবে আমরা চিকিৎসা করাইতে পারতাছি না। টাকার অভাবে বাধ্য হইহা ওরে শিবচর আনছি। কি করমু? 
লাবনীর মেজো মামি রিজি বেগম বলেন, লাবনীরা ৫ বোন ১ ভাই নিয়ে বড় অভাবের সংসার। আমরা আত্মীয় স্বজন প্রায় সকলেই গরীব। ভাগ্নির বাঁচার আর্তি শুনেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম তমাল বলেন, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করালে মেয়েটির বাঁচার সম্ভাবনা ছিলো। কিন্তু টাকার অভাবে ভর্তি করেও শিবচর নিয়ে এসেছে। কিন্তু আমরা কোন চিকিৎসা দিতে পারছি না। 
লাবনীকে বাচাঁতে সহযোগিতা করতে ওর সেঝো মামা সিদ্দিক মিয়ার মোবাইলে (০১৯২২৯০৩১১৫ যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে পরিবারটি।
Read More ... »

অর্থের অভাবে অপারেশন করতে না পেরে মরতে বসেছে এক গর্ভবতী

উপজেলার মাদবরচর ইউনিয়নের চরকান্দি গ্রামের হতদরিদ্র ভ্যান-চালক ইউনুছ শেখের স্ত্রী এক সন্তানের জননী অন্তঃসত্ত্বা শিউলি আক্তার (২৩) অর্থের অভাবে অপারেশন করতে না পেরে চার-চারটি হাসপাতাল থেকে ফেরত এসে বাড়িতে বসে মৃত্যুর প্রহর গুণছে। হাসপাতালে কর্মরত ডাক্তার জানিয়ে দিয়েছে অন্তঃসত্ত্বা শিউলির কোনমতেই নরমাল ডেলিভারি সম্ভব নয়।
রবিবার সকালে শিউলিকে প্রথমে শিবচরে পরে মাদারিপুর সদরে এরপর ফরিদপুর মেডিকেল কলেজ ও মাতৃমঙ্গল হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে তার পেটে তিনটি সন্তান আছে বলে নিশ্চিত হয় এবং তাকে অপারেশনের পরামর্শ দেয়।
আট মাসের গর্ভবতী শিউলি রক্তশূন্যতায় ভোগায় অপারেশনের সময় প্রয়োজন হবে রক্তের; এই কারণে তার অপারেশনে প্রায় ৪০ হাজার টাকা প্রয়োজন। শিউলির পেটে তিনটি সন্তান থাকায় ডাক্তাররা তাকে ঢাকা পিজি হাসপাতালে গিয়ে অপারেশনের পরামর্শ দেয়। হতদরিদ্র ভ্যান-চালক ইউনুছ শেখ অর্থের অভবে স্ত্রীকে নিয়ে অসহনীয় দুর্ভোগে পড়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন