সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক
Showing posts with label ডাকাত. Show all posts
Showing posts with label ডাকাত. Show all posts

শিবচরে ৩ ডাকাত এলজিসহ গ্রেফতার ।। হামলায় পুলিশ কর্মকর্তাসহ আহত ২

09-04-2010    11:24am
আজ (শুক্রবার) ভোররাতে শিবচরে ২ বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ৩ ডাকাতকে একটি এলজি ও ছোড়াসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহ ও এক এলাকাবাসী আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার ভোররাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল চর বাচামারা গ্রামের রাজা মালের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেটসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বের হয়ে যাওয়ার সময় গৃহকত্রী হামিদা বেগমের কান ছিড়ে কানের দুল নিয়ে যায় ডাকাতদল। এরপর ডাকাতদল পার্শ্ববর্তী বাবলাতলা গ্রামের খালেক মিয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিলের নেতৃত্বে পুলিশের একটি বড় দল কয়েকটি দলে ভাগ হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহসহ ইসমাইল শেখ (৩৫) নামের এক এলাকাবাসী আহত হলেও ইস্রাফিল মাদবর (২৫), নজরুল মাদবর (৩০), চানমিয়া বয়াতি নামের ৩ ডাকাতকে ধরে ফেলে পুলিশ। পরে ওই এলাকা থেকে একটি অত্যাধুনিক এলজি ও একটি ছোড়া উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দুজনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা ও রাজৈরে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা, রাজৈরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Read More ... »

শিবচরে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেফতার

শিবচর থানা পুলিশ উপজেলার শিরুয়াইল ইউনিয়নের শোলাপুর গ্রাম থেকে আজ (মঙ্গলবার) দুপুরে আন্তঃজেলা ডাকাত সরদার সম্রাট মাদবর (৩৮) কে গ্রেফতার করেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিরুয়াইলের শোলাপুর গ্রাম থেকে ডাকাত সরদার সম্রাট মাদবরকে গ্রেফতার করে হয়। ডাকাত সর্দারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তার নামে শিবচর ও ভাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি, ধর্ষণসহ প্রায় ৬টি মামলা রয়েছে।
Read More ... »

পাবনা ও সিরাজগঞ্জের ৮ চরমপন্থী ও ২ ডাকাত সর্দার শিবচরে গ্রেফতার

আজ শনিবার দুপুরে শিবচরের চান্দেরচর বাজারে মুসুরির ডাল ফসল চুরির সময় হাতেনাতে আটক এক চোরের স্বীকারোক্তি অনুযায়ী পাবনা ও সিরাজগঞ্জের ৮ চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও পৃথক এক অভিযানে পুলিশ দুর্ধর্ষ দুই ডাকাত সর্দারকে আটক করেছে। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, আজ চান্দেরচর বাজারে একটি ভ্যানের মুসুরির ডাল চুরির সময় বারেক মিয়া (৫২) নামের এক চোরকে হাতেনাতে আটক করে জনতা। বারেককে পুলিশে সোপর্দ করলে তার স্বীকারোক্তি মতে শিবচর থানার ওসি ও এসআই মো. আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল কাওড়াকান্দি ঘাটের একটি বোর্ডিং থেকে মিঠুন সরদার (২২), হারুন সরদার (৩৮), আলম মণ্ডল (৩২), বাবু মোল্যা (২৮), সুরুজ ইসলাম (২৮), ফজলে খান (৪৬) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা ও কলকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ৬ জনের বাড়ি পাবনা জেলায় এবং বাকি দুজন সিরাজগঞ্জ ও ময়মনসিংহের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গ্রেফতারকৃতরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে ভ্যানচালক ও কুলির বেশে চুরি ছিনতাইয়ের ঘটনা সংঘঠিত করত। পুলিশ ধারণা করছে গ্রেফতারকৃতরা চরমপন্থী দলের সদস্য হওয়ায় পুলিশি অ্যাকশনে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। 
এছাড়াও শিবচর থানা পুলিশের দুটি দল উপজেলার ভদ্রাসন থেকে এক ডজন ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত সর্দার নূর মোহাম্মদ খাঁ (৪৫) ও দত্তপাড়া থেকে হাফ ডজন ডাকাতি মামলার আসামি হাকিম খাঁকে (৫৫) গ্রেফতার করেছে।
Read More ... »

শিবচরে আন্তজেলা ডাকাত সরদার গ্রেফতার

শনিবার রাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামরা গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত সরদার সাখাওয়াত মৃধা (৩২)কে শরিয়তপুর জেলার নড়িয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে। 
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত সরদার সাখাওয়াত মৃধা শনিবার রাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে তার শ্বশুর হাবিবুর রহমান শিকদারের বাড়িতে অবস্থান নেয়। পুলিশ তার উপস্থিতি টের পেয়ে তাকে গ্রেফতার করে নড়িয়া থানায় নিয়ে যায়। সাখাওয়াত মৃধার নামে শিবচর ও নড়িয়া থানায় ডাকাতি, অস্ত্র ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।
Read More ... »

ডাকাতির সময় শিবচরে ৪ ডাকাত অস্ত্রসহ আটক : ২ পুলিশ কর্মকর্তা আহত


ডাকাতির সময় গত বুধবার রাতে ঘর মধ্যে দুই ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে আরও দুই ডাকাত। পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি পাইপ গান, একটি চাপাতি ও একটি ডেগার উদ্ধার করেছে। গ্রেফতারের সময় ডাকাতের হাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 
শিবচর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামে ও সন্ন্যাসীরচর ইউনিয়নের পাটকান্দি এলাকায় দুই বাড়িতে ডাকাতির হয়। এ কারণে উপজেলার বিভিন্ন স্থানে রাতে পুলিশ টহল আরও জোরদার করা হয়। গত বুধবার রাতে বহেরাতলা ইউনিয়নের লপ্তের সরকারের চর গ্রামের (বারো ঘর) আমিনুল হাওলাদারের ঘরে সিঁদ কেটে ৭/৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। গোপন সংবাদ পেয়ে শিবচর থানার ওসি আবদুল জলিলের নেতৃত্বে পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে। পুলিশের টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুর্ধর্ষ ডাকাত ডালিম খান (২৭) ও বোরহান খানকে (৩০) ঝাপটে ধরে। এ সময় ডকাতের কামড়ে শিবচর থানার এস আই শেখ আবদুল্লাহ ও এস আই মো. আনোয়ার আহত হন। আটককৃত দুই ডাকাতের স্বীকারোক্তি মতে একটি কাটা রাইফেল, একটি পাইপ গান, একটি চাপাতি ও একটি ডেগারসহ শরাফ উদ্দিন (২৮) নামের এক ডাকাতকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। রাতে ডাকাতি শেষে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় ভাঙ্গা উপজেলার কালা মৃধা বাজার থেকে ওই ডাকাত দলের সর্দার বজলু দফাদারকে (৩৫) গ্রেফতার করা হয়। ডাকাতদের কাছ থেকে গত ১২ফেব্র“য়ারি সংঘটিত ছলেনামা ‘হাওলাদার বাড়ি’র ডাকাতি হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়। আহত দুই পুলিশ পুলিশ কর্মকর্তা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
গ্রেফতারকৃত ডাকাত ডালিম খান বহেরতলা ইউনিয়নের সেনেরবাট গ্রামে মৃত আবদুস সাত্তার খানের ছেলে, বোরহান খান একই গ্রামের গিয়াস খানের ছেলে, শরাফ উদ্দিন নিলখি ইউনিয়নের কলাতলা গ্রামে শাজাহান চৌকদারে ছেলে এবং ডাকাত সর্দার বজলু শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকইর গ্রামের আবদুল খালেক দফাদারের ছেলে। 
Read More ... »

আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

বুধবার (১১ আগস্ট) রাত ১০টায় শিবচর থানার পুলিশ গোপান সংবাদের ভিত্তিতে কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার হযরত আলী (৫০)কে গ্রেফতার করেছে। জানা যায়, কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা দিয়ে হযরত আলী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করলে শিবচর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত সর্দার হযরত আলীকে গ্রেফতার করে। আটককৃত ডাকাত সর্দার হযরত আলী শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার জালালপুর গ্রামের করম আলী বেপারির ছেলে। তার বিরুদ্ধে শিবচর, মুন্সিগঞ্জ, ভাঙ্গা, গোসাইরহাট থানায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, খুন ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
Read More ... »

পদ্মানদী থেকে ৬ জলদুস্য আটক ॥ ৪টি রামদা ও ২টি ট্রলার উদ্ধার

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের মাগুরখণ্ড এলাকার পদ্মানদীতে জেলেদের ট্রলার থেকে মাছ লুট শেষে এলাকাবাসী ধাওয়া করে ৬ জলদস্যুকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, জলদস্যু সাইদুল ইসলাম (৩৫), জুয়েল (২২), আলমগীর বেপারী (৪০), রাজ্জাক মোল্লা (২৪), জাহাঙ্গীর হোসেন (২২), রাজিব মোল্লা (৩৫) জেলেদের ১৩টি মাছের ট্রলারে লুট শেষে চলে যাওয়ার সময় জেলেদের চিৎকারে এলাকাবাসী ও অন্যান্য জেলেরা ১৫/২০টি ট্রলার নিয়ে জলদস্যুদের ধাওয়া করে ৬ জনকে আটক করে। পরে আটককৃত জলদুস্যদের শিবচর থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়। পুলিশ জলদস্যুদের ২টি ট্রলারতল্লাসী চালিয়ে ৪টি রামদা উদ্ধার করে। আটককৃত জলদস্যুদের বাড়ি চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। এই ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন